চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল উৎসবে মেতে টেবিলের তিনে বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ১৪, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইউরোপা লিগে গ্যালাতাসারের বিপক্ষে হোঁচটের পর লা লিগায় নিজেদের রূপে ফিরল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে তরেস-অবামেয়াংয়ের কাছে পাত্তাই পেল না ওসাসুনা। ৪-০ গোলের দুর্দান্ত জয়ে টেবিলের তিনে উঠল জাভি হার্নান্দেজের দল।

রোববার ঘরের মাঠে লা লিগার ম্যাচটিতে দুবার জালের দেখা পেয়েছেন ফেররান তরেস, একবার করে জাল খুঁজে নিয়েছেন পিয়েরে-এমেরিক অবামেয়াং ও রিকি পুস।

লা লিগায় এস্পাইনালের সাথে ড্র করার পর টানা চার ম্যাচ জিতেছে বার্সা। লিগ টেবিলে ২৭ ম্যাচে ১৪ জয়ে ৫১ পয়েন্ট নিয়ে এখন তিনে আছে কাতালানের ক্লাবটি। সমান পয়েন্ট নিয়ে চারে অ্যাটলেটিকো মাদ্রিদ। টেবিলের শীর্ষে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা সেভিলার পয়েন্ট ৫৬।

ন্যু ক্যাম্পে এদিন আধিপত্য দেখায় বার্সেলোনা। ৭২ শতাংশ বল দখলে রেখে আক্রমণের পসরা সাজায় জাভির দল। গোলে শট নেয় ১৬বার, যার লক্ষ্যে থাকে নয়টি। প্রতিপক্ষ ওসাসুনা চার শটের মাত্র একটি রাখতে পারে লক্ষ্যে।

ইউরোপা লিগে হতাশার ড্রয়ের দিনের মতো এদিনও দুর্দান্ত ফুটবল খেলে বার্সা। তবে এদিন জাল খুঁজে পেতে বেগ পেতে হয়নি। শুরুটা ফেররান তরেসের সফল স্পট কিকে। পরে ডেম্বেলের অ্যাসিস্টে স্প্যানিশ স্ট্রাইকার সাত মিনিটের মাঝে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধের ১৩ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় নেয় বার্সেলোনা।

ম্যাচের ২৭ মিনিটে বল জালে পাঠান আর্সেনাল থেকে ধারে খেলতে আসা অবামেয়াং। কিছুদিন আগেও ক্লাবে ব্রাত্য হয়ে পড়া উসমানে ডেম্বেলে এই গোলেও করেন সহায়তা। ডান দিকে ডেম্বেলের বাড়ানো পাস ধরে এগিয়ে দারুণ ভাবে বল জালে পাঠান অবামেয়াং। প্রথমার্ধ্বে বেশ কিছু সুযোগ আসলেও কোনো দলই সফল হয়নি।

Reneta

দ্বিতীয়ার্ধ্বেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বার্সা। বিরতির পর ষষ্ঠ মিনিটেই এগোনোর সুযোগ ছিল দলটির। অবামেয়াংয়ের শট দারুণ ভাবে রুখে দেন ওসাসুনার গোলরক্ষক। পরে ৭০ মিনিটে ডেম্বেলের শট কর্নারের বিনিময়ে সেভ করেন তিনি। অবশ্য মাঝে ছয়শতম জেরার্ড পিকে জালে বল জড়িয়ে ছিলেন। কিন্তু ৫৫ মিনিটের গোলটি বাতিল হয় অফ সাইডের কারণে।

৭৫তম মিনিটে স্কোর ৪-০ করেন রিকি পুস। বদলি নামা পুস ডেম্বেলের পাস ধরে দারুণ গতিতে এগিয়ে যায়। প্রতিপক্ষের রক্ষণভাগকে প্রশ্নের মুখে ফেলে দারুণ ভাবে লক্ষ্যভেদ করেন তরুণ স্প্যানিশ মাঝ মাঠের খেলোয়াড়। বাকি সময়ে কোনো দলই পায়নি জালের দেখা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওসাসুনাজাভিডেম্বেলেতরেসবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কঙ্গোতে সন্দেহভাজন ইবোলায় তিন রেড ক্রস স্বেচ্ছাসেবকের মৃত্যু

মে ২৪, ২০২৬

ময়মনসিংহ সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে উঠেছে গরু চোরাচালান চক্র

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দিনের সফরে চীনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মে ২৪, ২০২৬

তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে যাচ্ছে পেট্রোবাংলা

মে ২৪, ২০২৬

আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা বার্সেলোনার

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT