চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৭ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

গাইবান্ধা, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গাইবান্ধায় বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ গ্রামের পর গ্রাম প্লাবিত। ৪০টি সড়কের ব্রীজ-কালভাট যোগাযোগ বিচ্ছিন্ন। জামালপুরে এখনো ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির প্রতিদিনই অবনতি হচ্ছে। বেড়েছে পানিবন্দি মানুষের দুর্ভোগ। রোববার সদরের সোনাইল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিশাল অংশ ভেঙ্গে নতুন করে সদর উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

ফুলছড়ি উপজেলার সিংড়িয়ায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে এখনো গ্রামে গ্রামে পানি ঢুকে পড়ছে। ফুলছড়ি উপজেলা পরিষদসহ আশপাশের আরো ২৫টি নতুন এলাকা প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগের সীমা ছাড়িয়েছে। প্রশাসন পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবী করলেও অনেক এলাকার মানুষের হাতে এখনও ত্রাণ পৌঁছেনি।

Banglabid

সাঘাটার ভাঙ্গামোড়, ফলছড়ির মদনের পাড়াসহ ৪০টি কাঁচা পাকা সড়কের ব্রীজ কালভার্ট স্রোতের তীব্রতায় ভেঙ্গে যাওয়ায় জেলা সদরের সাথে সাঘাটা, ফুলছড়ি উপজেলার যোগাযোগ ব্যবস্থা পুরোপুরিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফুলছড়ি উপজেলার ১০৯টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে।

জামালপুরে যমুনার পানি বিপদসীমার ৮৭ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। রেললাইন থেকে পানি সরে গেলে এখনও বন্ধ রয়েছে জামালপুর-দেওয়ানগঞ্জ এবং জামালপুর-সরিষাবাড়ি রেল পথের ট্রেন যোগাযোগ। শনিবার রেল কর্তৃপক্ষ জামালপুর-সরিষাবাড়ি রুটে বন্যার পানিতে রেল লাইন তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করে দেয়। এর আগে শুক্রবার রাত থেকে বন্ধ করে দেয়া হয় জামালপুর-দেওয়ানগঞ্জ লাইনের ট্রেন চলাচল।

এখনো বন্যার পানিতে ডুব আছে জেলার ৭টি উপজেলার সাড়ে ৫ লাখ মানুষের বাড়িঘর।

Reneta

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি এখনো বিপদ সীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। পানি কমতে শুরু করলেও এখনো পানি বন্দি রয়েছে জেলার সদর, শাহজাদপুর, বেলকুচি, চৌহালি ও কাজিপুর উপজেলার ৪৫টি ইউনিয়নের ২৭৭টি গ্রাম।

বিশুদ্ধ পানি এবং খাবার সংকটের পাশাপাশি দীর্ঘ দিন পানিবন্দি থাকা বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি

পরবর্তী

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে যা বললেন তাসকিন

পরবর্তী

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে যা বললেন তাসকিন

ম্যানইউ জার্সিতে ১৯০ সেকেন্ডে ইব্রার গোল! (ভিডিও)

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT