আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বোলিং অ্যাকশনে খুব একটা পরিবর্তন আনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তাসকিন আহমেদ। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাতকারে এ তরুণ টাইগার পেস সেনসেশন এ তথ্য জানিয়েছেন।
চলতি বছর মার্চে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হন তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানি। এরপর থেকেই বোলিং অ্যাকশন শুধরে নেওয়ার কাজ করে যাচ্ছেন টাইগার স্কোয়াডের এ গতি দানব।
আসছে আগস্টে আইসিসির নিয়ম অনুযায়ী আবারও বোলিং অ্যাকশন পরীক্ষা দিবেন তিনি।
ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বিসিবি’র কন্ডিশনিং ক্যাম্পে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এ সিরিজের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বিশেষজ্ঞ কোচের অধীনে বোলিং শুধরে নেয়ার কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
এখন পর্যন্ত তাসকিনের বোলিং অ্যাকশনে ৬০ থেকে ৭০ শতাংশ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কোচ মাহবুব আলী জাকি।










