চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাম্প্রদায়িক সন্ত্রাসের মূল কারণ কিছু মানুষের লোভ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:২৪ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের তিন শতাধিক বাড়িতে একযোগে হামলা, ভাংচুর এবং মন্দির ধ্বংসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন গণমাধ্যমকর্মীরা।

বৃহস্পতিবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণমাধ্যম’ ব্যানারে আয়োজিত একটি মানববন্ধন থেকে এমন দাবি জানান তারা।

মানববন্ধনে রাষ্ট্র ও সমাজের ক্রমাগত সাম্প্রদায়িকীকরণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের জন্য এক শ্রেণীর মানুষের লোভকে সাম্প্রদায়িক সন্ত্রাসের মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়।

একের পর এক এরকম ঘটনা ঘটিয়ে দেশের সাম্প্রদায়িক সম্পৃতির পরিবেশ ধ্বংস করার মধ্য দিয়ে এদেশে জঙ্গি-তালেবানি স্টাইলের রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এসব হামলার মূল উদ্দেশ্য।

মানববন্ধন থেকে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে আসা, পুলিশ ও প্রশাসনের দায়িত্বহীন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, (৪) সরকারী অর্থায়নে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়ি ঘর মন্দির পুর্ননির্মাণসহ যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থার পরিবেশ তৈরির জন্য জোড়ালো রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষমতাসীন রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীদের কার কি ভূমিকা ছিল তা দলীয়ভাবে তদন্ত করার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানানো হয়।

“অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য গণমাধ্যম Media Activists for Secular Bangladesh” আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব পুলক ঘটক, কোষাধ্যক্ষ্য মধুসুদন মন্ডল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাবেক সভাপতি তরুণ তপন চক্রবর্তী, সাবেক যুগ্ম সম্পাদক রহমান মুস্তাফিজ ও আব্দুল মজিদ, স্বাধীনতা সাংবাদিক পরিষদের আহ্বায়ক বরুণ ভৌমিক নয়ন ও সদস্য সচিব হামিদ মোহাম্মদ জসিম, ডিইউজে’র নির্বাহি সদস্য মাহমুদুর রহমান খোকন, সংগঠক রাজন ভট্টাচার্য এবং হুমায়ুন মুজিব বক্তব্য রাখেন।

ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়াসাম্প্রদায়িক হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে কোনো পোস্ট নয়: পুলিশ

পরবর্তী

স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের দখল করা জমি উদ্ধার

পরবর্তী

স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের দখল করা জমি উদ্ধার

রাষ্ট্রপতির আহ্বানকে নির্দেশ মনে করা হোক

সর্বশেষ

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT