চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক ছাত্রলীগ নেতা বাদশার চাকরির দায়িত্ব নিল ছাত্রলীগ

ইব্রাহীম মল্লিক সুজন ইব্রাহীম মল্লিক সুজন
৫:৫১ অপরাহ্ণ ১৩, জুন ২০১৭
শিক্ষা
A A
বাদশার চাকরি

সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশার চাকরির দায়িত্ব নিয়েছে ছাত্রলীগ। সোমবার দিবাগত রাতে সংগঠনের বর্ধিত সভায় বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করা হলে এ বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে।

২০১০ সালের ৮ ফেব্রুয়ারী জামাত-শিবিরের নির্মমতার শিকার হন তিনি। ঘটনার দিন জামাত-শিবিরের অতর্কিত হামলায় নিহত হয় রাবি ছাত্রলীগের কর্মী গণিত বিভাগের ছাত্র ফারুক হোসেন। আর হাত পায়ের রগ কেটে দেয় বাদশা এবং ফিরোজ নামে আরেক কর্মীর। এছাড়া বিভিন্নভাবে কুপিয়ে আহত করা হয়১৫-২০ জন নেতা কর্মীকে। মর্মান্তিকভাবে আহত বাদশাসহ অন্যরা দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে কোন মতে বেঁচে গেলেও পঙ্গু হয়ে যান তিনি।

গত রোববার বুয়েট অডিটরিয়ামে ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। টানা দুইদিনব্যাপী এই কর্মশালার শেষ দিনের আলোচনার ফাঁকে সাইফুর রহমানের চাকরির বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন সংগঠনের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী।

Banglabid

যোগ্যতা অনুসারে তাকে যথাযথ চাকরির ব্যবস্থা করে দিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের পক্ষ থেকে জানানো হয়। এসময় সংগঠনের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সাইফুর রহমান শেখরসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার গোলাম রাব্বানী চ্যানেল আই অনলাইনকে বলেন, শিবিরের হামলায় মারাত্মকভাবে আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় এর সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশার জন্য একটি চাকরি বা উপযুক্ত কর্মসংস্থান এর দায়িত্ব নিয়েছে ছাত্রলীগ। এমন ন্যায্য মানবিক আবেদনে ইতিবাচক সাড়া দেয়ার জন্য সংগঠনের  সভাপতি-সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই। দেশের কোথাও ছাত্রলীগ এর কোন ভাই-বোন অসহায় নয়, একা নয়।

গত রোববার বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) অডিটোরিয়ামে ছাত্রলীগের বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনটির সাবেক সভাপতি ওবায়দুল কাদের ছাত্রলীগ নেতাকর্মীদের ‘অপকর্ম’ থেকে দূরে রাখতে টাকা, চাকুরি- যা দরকার তার ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দেন। এমন ঘোষণার পর তার কাছে চাকরি চেয়ে খোলা চিঠি দেন বাদশা। ওই চিঠিতে তিনি নিজের চরম দুর্দশা এবং সংগ্রামের বিষয় তুলে ধরেন।

Reneta

পড়াশোনা শেষ করে কোনো চাকরি না পেয়ে বর্তমানে বর্গা চাষ করে কোনো রকম দিন পার করছেন বলে চিঠিতে উল্লেখ করেন তিনি। চিঠিতে পরিবার নিয়ে জীবন ধারনের জন্য অন্তত একটি পিয়ন বা চতুর্থ শ্রেণির কর্মচারীর চাকরি হলেও ব্যবস্তার করার জন্য ওবায়দুল কাদেরের প্রতি আবেদন জানানো হয়। তার এ্ই খোলা চিঠি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমেও সংবাদ প্রকাশিত হয়।

ত্যাগী ও যোগ্যদের ছাত্রলীগ সব সময় মূল্যায়ন করে থাকে উল্লেখ করে এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ চ্যানেল আই অনলাইনকে বলেন, যে কোন পর্যায়ের নেতা-কর্মীর যেকোন অসুবিধা ছাত্রলীগ গুরুত্বের সাথে দেখে থাকে। মেধাবী অসহায় শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ সব সময় থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগরাজশাহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে গ্রেফতার খালেদা জিয়ার ‘উপদেষ্টা’ বিষয়ে যা বলছে বিএনপি

পরবর্তী

শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৩১১টি

পরবর্তী

শূন্য পদের সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৩১১টি

পাহাড় ধস

পাহাড়ে ট্র্যাজেডি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT