চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

`সাগর-রুনি হত্যায় ভাড়াটে খুনি এসেছিলো গাইবান্ধা থেকে’

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
২:৪৫ পূর্বাহ্ণ ১০, আগস্ট ২০১৫
অন্যান্য, অপরাধ
A A

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে গাইবান্ধা থেকে ভাড়া করা হয়েছিল বাদশা কসাইসহ ৪/৫ জনকে। আর রুস্তম নামের এক সাংবাদিক ভাড়াটে খুনিদের ১০ লাখ টাকা দিয়েছিলো। জিয়াউল ইসলাম নামের এক ব্যবসায়ীর ওইসব তথ্যসহ লিখিত অভিযোগের তদন্ত করছে স্থানীয় পুলিশ।

সম্প্রতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এবং অপরাধীদের নাম ঠিকানা উল্লেখ করে অভিযোগ করেছেন গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তকানিপাড়া গ্রামের ব্যবসায়ী জিয়াউল ইসলাম। এই অভিযোগপত্র পুলিশ সদর দপ্তরসহ আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

বিষয়টি এখন এলাকায় সবার মুখে মুখে। আইন শৃংখলা বাহিনীর কাছে পাঠানো লিখিত অভিযোগে জিয়াউল বলেন, রুস্তম নামে এক সাংবাদিক সাগর-রুনিকে হত্যার জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জের কানিপাড়া গ্রামের বাদশা কসাইসহ ৪/৫কে ভাড়া করে ঘটনার রাতে ঢাকায় নিয়ে যায়।

Banglabid

পরে অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীর সহায়তায় তাদেরকে নিয়ে যাওয়া হয় সাগর-রুনির ফ্ল্যাটে। পরে তারা রুনির বেডরুমের খাটের নীচে অবস্থান নেয়। মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় প্রথমে সাগরকে বালিশ চাপায় ও ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করে ভাড়াটে খুনীরা। এরপর রুনিকেও হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে যায় তারা।

অভিযুক্ত বাদশা কসাইয়ের মা বলেন, “এটা আসলে কি আমার স্বামী-ছেলে কেউই জানেনা। এটা কেউ জানে না যে আমাদের নামে কেস করা হয়েছে। মিথ্যা সাক্ষী দিয়ে এগুলো করা হয়েছে। পুলিশ শুক্রবার রাতে এসে বলে দরজা খোলো। আমি দরজা খুললে তারা বাদশাকে না পেয়ে চলে যায়। এমনকি আমি এখনও জানিনা সে কোথায় আছে।”

অভিযোগ তদন্তে আসার পর জিয়াউল ইসলামকে খুঁজে পায়নি পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসালাম জানান, “ঢাকা থেকে এমন একটি অভিযোগ এসেছে। জিয়াউল হক নামে এক ব্যক্তি এই অভিযোগ করেন। কিন্তু সে এখন বলছে সে অভিযোগ করেনি এবং তার সাক্ষরও ওখানে নেই। ওই দরখাস্তে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারাও এ সম্পর্কে কিছুই জানে না। আমার ধারণা এটা ফলস দরখাস্ত কে বা কারা পাঠিয়েছে। তারপরও আমরা ব্যাপক তদন্ত করছি, তদন্ত করে ব্যবস্থা নেব।”

Reneta

তবে জিয়াউলের মা তার দাবি করেছেন, তার ছেলে কোন অভিযোগ দায়ের করেনি। রুস্তমের সঠিক পরিচয় জানা না গেলেও অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করে প্রযোজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীতে ইন্দিরা রোডের বাসায় নৃশংস হত্যাকান্ডের শিকার হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ঘটনার প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে গেলেও হত্যাকান্ডের কোন কিনারা করতে পারেনি আইনশৃংখলা বাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাগর-রুনিসাগর-রুনি হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হস্তান্তর হবে ছিটমহলের ভূমি সংক্রান্ত রেকর্ড

পরবর্তী

২শ’ শিশুকে যৌন হয়রানির অভিযোগে পাকিস্তানে তোলপাড়

পরবর্তী

২শ' শিশুকে যৌন হয়রানির অভিযোগে পাকিস্তানে তোলপাড়

এখন আমি মুক্ত: পড়শি

সর্বশেষ

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬

হোমটেক্সের লোগো-নাম নকল, ২ শোরুমে জরিমানা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT