চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাগরে এখনো ভাসছে এক হাজার মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ পূর্বাহ্ণ ২৭, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

সাগরে ভাসমান মানুষদের উদ্ধারে দেশগুলোর সরকারের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউএনএইচসিআর।

সমুদ্র পথে ঝুঁকিপূর্ণ যাত্রায় দক্ষিণ পূর্ব এশিয়ার দুটি দেশ বাংলাদেশ ও মিয়ানমারের অভিবাসন প্রত্যাশীরা যে চরম অমানবিক পরিস্থিতির শিকার হয়েছেন তার বিবরণ প্রকাশ পেয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর প্রকাশিত প্রতিবেদনে।

চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়কালে মানবিক দুর্যোগের ভয়াবহ শিকার এই সাগরে ভাসা জনস্রোত এবং পরবর্তীতে অবৈধভাবে অন্য দেশে সমুদ্র্রসীমায় প্রবেশের দায়ে আটক বা শরণার্থী হিসেবে চিহ্নিত এই সকল ভাগ্য বিড়ম্বিতদের নিয়ে আন্তর্জাতিক উদ্যোগসহ বিভিন্ন বিষয় প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে।

Banglabid

ইউএনএইচসিআর প্রকাশিত প্রতিবেদনটিতে মূল বিষয় হিসেবে যা উঠে এসেছে সেগুলো হলো:

— তিনমাস সময়কালে কমপক্ষে ৫ হাজার অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীকে বঙ্গোপসাগর ও আন্দামান সাগর থেকে উদ্ধার করা হয়েছেন।

— এক হাজারেরও বেশি অভিবাসী পাচারকারীদের নৌকায় সমুদ্রে ভাসমান রয়েছেন যারা হিসাবে অন্তর্ভূক্ত হয়নি।

Reneta

— পাচারকারীদের জাহাজে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কমপক্ষে ৭০ জন।

— থাইল্যান্ড এবং মালয়েশিয়া সীমান্তে পাচারকারীদের ক্যাম্পের আশেপাশে ২০০’র বেশি কবরের সন্ধান পাওয়া গেছে। যেখানে ভাগ্য পরিবর্তনের আশায় এসে বিভীষিকাময় মৃত্যু বরণ করা অভিবাসীরা শায়িত রয়েছেন।

— এছাড়াও ইন্দোনেশিয়ায় পৌঁছানো অভিবাসীদের মধ্যে ৫৫ শতাংশই হলো শিশু।

এই অঞ্চলের অভিবাসী সমস্যার শিকার দেশগুলো হলো বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার এবং থাইল্যান্ড। মে মাসে অভিবাসন প্রত্যাশী এই লোকজনের যন্ত্রণাক্লিষ্ট ভাসমান জীবন দেশগুলোর সরকারের শীর্ষ পর্যায়ে এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে ভীষণভাবে নাড়া দেয়। ২০ এবং ২১ মে আক্রান্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এ বিষয়ে বৈঠকে বসেন।

অবৈধ অভিবাসন বিষয়ে আলোচনার জন্য আক্রান্ত পাঁচটি দেশ এই অঞ্চলের অন্য ১২টি দেশসহ এবং কয়েকটি সংস্থা মে মাসের ২৯ তারিখে ব্যাংককে এক বিশেষ বৈঠকে মিলিত হয়, যেখান থেকে অভিবাসন প্রত্যাশীদের রক্ষা এবং অবৈধ অভিবাসন রোধে ১৭ টি প্রস্তাবনা এবং সুপারিশ পেশ করা হয়। কুয়ালালামপুরে জুলাইয়ের ২ তারিখে অনুষ্ঠিত আসিয়ানের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যৌথ টাস্ক ফোর্স গঠন এবং ট্রাস্ট ফান্ড তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীঅভিবাসী সঙ্কট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৫ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডে-কেয়ার সেন্টার উদ্বোধন

পরবর্তী

২০০ মিটারে রেকর্ড চতুর্থ সোনা বোল্টের

পরবর্তী

২০০ মিটারে রেকর্ড চতুর্থ সোনা বোল্টের

'গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেও গ্রাহকের খুব একটা সমস্যা হবে না'

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT