বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ২০০ মিটারে টানা চতুর্থবারের বারের মতো সোনা জিতেছেন জ্যামাইকান স্পিড স্টার উসাইন বোল্ট। এটি বোল্টের দশম বৈশ্বিক শিরোপা।
বেইজিংয়ে সোনা জিততে বোল্ট সময় নিয়েছেন ১৯ দশমিক ৫৫ সেকেন্ড। আর ১৯ দশমিক ৭৪ সেকেন্ডে সময় নিয়ে রানারআপ (রূপা)হয়েছেন গ্যাটলিন।পাঁচদিন আগে এই গ্যাটলিনকে হারিয়েই ১০০ মিটারে টানা তৃতীয়বারের মতো সোনা জেতেন জ্যামাইকান বিদ্যুৎ।
২০০ মিটারেরও সোনা জিতে ডাবল পূরণ করলেন তিনি। এবার ১১তম শিরোপা জয়েরও সুযোগ আছে বোল্টের। আগামী শনিবার ৪০০ মিটার রিলেতে মাঠে নামবেন তিনি।
১৯ দশমিক ৮৭ সেকেন্ডে সময় নিয়ে ২০০ মিটারে ব্রোঞ্জ সাউথ আফ্রিকার আনাসো জাবোদওয়ানা।






