চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব ক্রিকেট বিশ্বের বিস্ময়’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ক্রিকেট বিশ্বের একজন বিস্ময় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইগার অলরাউন্ডারের জন্মস্থান মাগুরায় এক সমাবেশে মঙ্গলবার একথা বলেন প্রধানমন্ত্রী।

সাকিবের প্রসঙ্গ টেনে মাগুরার জনগণকে অভিনন্দন জানাতে যেয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে আপনাদের সূর্য সন্তান এবং ক্রিকেট বিশ্বের বিস্ময় সাকিব আল হাসানের জন্ম হয়েছে, সেই মাগুরার জনগণকে প্রথমে আমি অভিনন্দন জানাই।’

মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে এই জনসমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ৩২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৮টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য দেশের দক্ষিণাঞ্চলীয় এই জেলা সফরে যান।

Banglabid

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কাকে পরাজিত করে জয় বাংলার বিজয় ছিনিয়ে এনেছে।’ তিনি টাইগারদের ঐতিহাসিক বিজয়ের জন্য সাকিবসহ বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের আবারো অভিনন্দন জানান।

গত রোববার কলম্বোর পি সারায় ঐতিহাসিক জয়ের পর টাইগারদের শুভেচ্ছা জানাতে শততম টেস্টে জয়ী অধিনায়ক মুশফিকুর রহিম এবং সিরিজ সেরা সাকিব আল হাসানের সঙ্গে ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক টেস্ট বিজয়ের জন্য টাইগার দলকে ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী সাকিব ও মুশফিককে বলেন, ‘শ্রীলঙ্কাকে পরাজিত করে তোমরা একটি ইতিহাস সৃষ্টি করেছো। তোমরা যেন এ বিজয় ধরে রাখতে পারো, এ কারণে আমি তোমাদের জন্য দোয়া করি।’ পরে জয় বাংলা বলে কথা শেষ করেন ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত এই প্রধানমন্ত্রী।

Reneta

পি সারা স্টেডিয়ামে জয় বাংলা কাপ টেস্ট সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে পরাজিত করে বাংলাদেশ। শততম টেস্ট জয়ের পাশাপাশি টেস্টে নিজেদের নবম জয় তুলে নেয় টাইগাররা। ৯ উইকেট এবং ১৬২ রান করে সিরিজ সেরা হন সাকিব আল হাসান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ হাসিনাসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রবৃদ্ধি এগিয়ে নিতে ভূমিকা রাখবে ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট’

পরবর্তী

‘জুপিটার-সানোয়ার’ বিতর্কের সুরাহা কবে?

পরবর্তী

‘জুপিটার-সানোয়ার’ বিতর্কের সুরাহা কবে?

ভারতের গরু না এলেও মাংসের বাজারে প্রভাব পড়বে না

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT