চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবৃদ্ধি এগিয়ে নিতে ভূমিকা রাখবে ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট’

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৯:৩২ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
অর্থনীতি
A A

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ‘ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট’।

রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে ‘ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টে’র ভবিষ্যৎ গড়ে তোলার উদ্দেশ্যে এর সহযোগীদের নিয়ে ‘ব্রিঙ্গিং ইম্প্যাক্ট ইনভেস্টার্স টুগেদার’ শীর্ষক গোল টেবিলের আয়োজন করা হয়।

এ সময় ‘ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টে’র উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং বিল্ড বাংলাদেশের উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান আরাস্তু খান। উপস্থিত ছিলেন, বিশ্বব্যাংক, এডিবি, ইউএনএসআইএফ, একশনএইড জিআইজেড, কেয়ার, আইএফসি, ইউনিটাস ক্যাপিটাল, ডিএফআইডিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. গওহর রিজভী বলেন, সার্বিক উন্নয়নের জন্য স্বাস্থ্য, সমাজ এবং পরিবেশগত উন্নয়ন জরুরী।

ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট প্রসঙ্গে তিনি বলেন, এই বিনিয়োগের সুবিধা যেন সমাজের গরিব শ্রেণীর কাছে পৌঁছায়, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। আয়ের সামঞ্জস্যতা থাকা দরকার।

তবে বিনিয়োগের ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশ গ্রহণ রাখার আহ্বান জানান তিনি।

Reneta

অনুষ্ঠানে জানানো হয়, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি সামাজিক এবং পরিবেশগত উন্নয়ন নিশ্চিত করাই হচ্ছে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্টের উদ্দেশ্য। যেখানে বিনিয়োগকারী, উন্নয়নে অংশীদারি প্রতিষ্ঠান, স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান, প্রত্যাশিত ইম্প্যাক্ট ইনভেস্টার্স, সরকারী প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞগণ সবাই একই প্লাটফর্মে কাজ করবেন।

আয়োজকরা জানান, ‘ব্রিঙ্গিং ইম্প্যাক্ট ইনভেস্টার্স টুগেদার’ এমন একটি প্লাটফর্ম, যা বিনিয়োগকারীদের বিনিয়োগ করার জন্য তথ্য, ধারণা ও সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে।

তারা বলেন, বিল্ড বাংলাদেশের দর্শন এবং সুযোগ আদান প্রদান ছাড়াও বাংলাদেশে স্থানীয় ও বিদেশী ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টে দৃষ্টি আকর্ষণের সুযোগ করবে।

এর আগে ২০১৬ সালের নভেম্বরে ঢাকায় এই ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আন্তর্জাতিক এই সম্মেলনটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইন্ডিয়াসহ দেশী-বিদেশী বিনিয়োগ বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছিল।

এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দেশী-বিদেশী বিশেষজ্ঞদের ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট সম্পর্কে জ্ঞান এবং দক্ষতার আদান প্রদান করা। এর ধারাবাহিকতায় বিল্ড বাংলাদেশকে  ‘ব্রিঙ্গিং ইম্প্যাক্ট ইনভেস্টার্স টুগেদার’ নামে আরো একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে সক্ষম করে তুলেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাগরতলে সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?

মে ১৬, ২০২৬

মৌসুম শেষে বার্সা ছাড়ছেন লেভান্ডোভস্কি

মে ১৬, ২০২৬

টানা বিশ্বকাপ জেতা কঠিন, অসম্ভব নয়: স্কালোনি

মে ১৬, ২০২৬

প্রথম দিন একাই লড়লেন লিটন, তারপরও এগিয়ে পাকিস্তান

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT