চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জুপিটার-সানোয়ার’ বিতর্কের সুরাহা কবে?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১০:০২ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর মাঠে গড়াতেই উঠেছিল বিতর্ক। রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষ বিসিবির কাছে অভিযোগ করেন, দলের ম্যানেজার সানোয়ার হোসেন তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন। পরে দুজনকেই বিপিএল চলাকালীন মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় বিসিবি। শুরু হয় তদন্ত। দীর্ঘ সময় গড়িয়ে গেলেও যার ফল আলোর মুখ দেখেনি।

বিসিবির কাছে অভিযোগের আগেই দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন জুপিটার, এমন দাবি করে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ। বিপিএলের শেষদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিল গত বছরের ৫ নভেম্বর অনৈতিক কাজে ধরা পড়ায় জুপিটারকে বহিষ্কার করা হয়েছে। এই কারণেই সে দলকে ফিক্সিংয়ের সঙ্গে জড়ানোর চেষ্টা করে অপপ্রচার চালাচ্ছে।

রাইডার্স কর্তৃপক্ষের অভিযোগের সত্যতা মেলে টিম হোটেলের সিসিটিভি ফুটেজে। যাতে দেখা যায় বিপিএল চলাকালে গত ২ নভেম্বর মাঝরাতে একজন নারীকে নিয়ে নিজের হোটেল রুমে যাচ্ছেন জুপিটার। পরে ৪০ মিনিট রুমে অবস্থানের পর দুজনকে একসঙ্গে বেরিয়ে আসতেও দেখা যায়। রাইডার্স কর্তৃপক্ষের অভিযোগ, ম্যানেজারের অনুমতি না নিয়েই মাঝরাতে হোটেলে একজন নারীকে নিয়ে যান জুপিটার।

ওই ঘটনার তদন্ত কতটুকু অগ্রগতি হয়েছে এবং কী সিদ্ধান্ত নেয়া হবে তা শিগগগিরই জানা যাবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শেখ সোহেল। মঙ্গলবার বিসিবি কার্যালয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বাংলাদেশের একের পর এক সিরিজ হচ্ছে দেশের বাইরে। গভর্নিং কাউন্সিলে যারা আছেন তাদের অনেকেই ব্যস্ত ছিলেন সিরিজ নিয়ে। আমরা সবাই একসাথে হতে পারিনি। এই সিরিজটা শেষ হলে আমরা সবাই একসাথে বসে দ্রুত একটা সিদ্ধান্ত নেব।’

ঘটনার পর ঘরোয়া ক্রিকেটের আরও দুটি লিগ এনসিএল-বিসিএল মাঠে গড়িয়েছে। আগামী ৭ এপ্রিল শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ। যেখানে অংশ নেবেন জুপিটার ঘোষ। পারটেক্স স্পোর্টিং ক্লাবে নাম লিখিয়েছেন বাগেরহাট থেকে উঠে আসা এই ক্রিকেটার।

চলতি ক্রিকেট মৌসুম শেষের পথে চলে এলেও সুরাহা হচ্ছে না জুপিটার-সানোয়ারের সেই বিতর্কিত বিষয়টি। বিপিএলের পঞ্চম আসর আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে গভর্নিং কাউন্সিল। এবারও নভেম্বরে মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টুয়েন্টি লিগ। খেলা হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ভেন্যুতে। গত আসরে তিন পর্বে ভাগ হয়ে খেলা হয়েছিল ঢাকা ও চট্টগ্রামে।

Reneta

বিপিএলের শুরুর দিকের নিয়মিত ভেন্যু খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এবারও খেলা থাকছে না। খুলনাকে ভেন্যু না করার পেছনে বড় কারণ নিরাপত্তা। অন্যান্য স্টেডিয়ামের চেয়ে খুলনা স্টেডিয়ামের উত্তর-দক্ষিণ গ্যালারির উচ্চতা অনেক কম। শেখ সোহেল বলেন, ‘নিরাপত্তার ক্ষেত্রে খুলনা ভেন্যুতে একটু ঝুঁকি আছে। আমরা চেষ্টা করছি স্টেডিয়ামটা যদি একটু বড় করা যায়, তাহলে খুলনায় খেলানো যায়। স্টেডিয়ামের কাজের বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ দেখে। আমরা চিঠি দিয়ে জানিয়েছি। বোর্ড থেকে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। প্রথমে যারা স্টেডিয়ামে কাজ করেছিল তারা অনেক ভুলত্রুটি ও অন্যায় কাজ করেছিল নির্মাণের ক্ষেত্রে। যার ফল আমরা ভোগ করছি। নতুন করে তো আর স্টেডিয়াম করা সম্ভব নয়। কিভাবে উন্নত করা যায় তা নিয়ে আমরা চেষ্টা চালাচ্ছি।’

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেশটির বেশ কয়েকজন ক্রিকেটারের ওপর ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। চলছে তদন্তও। বিপিএলে পাকিস্তানি ক্রিকেটার আনার ব্যাপারে বাড়তি সতর্কতা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক বলেন, ‘পাকিস্তান বোর্ড যাদের অনাপত্তিপত্র দেবে তারা খেলতে পারবে। আমরা এসব প্লেয়ারের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকি। বিপিএল সবসময় আমরা পরিচ্ছন্ন রাখতে চাই। অপরাধে কোন ছাড় দিতে চাই না।’

অনেক বিতর্কের পরও পাকিস্তান সুপার লিগে খেলতে দেখা গেছে বিশ্বের বড় বড় তারকা ক্রিকেটারদের। বিপিএলের মতো জনপ্রিয় আসরে কেন খুব বেশি সংখ্যক তারকা ক্রিকেটার দেখা যায় না সে শেখ সোহেল বলেন, ‘আমরা যখন বিপিএল আয়োজন করি তখন অনেক বড় বড় প্লেয়ারদের অন্য জায়গায় খেলা থাকে। টাইমিংয়ের জন্য তারা আসতে পারে না। অন্য কোন কারণ নেই। বিপিএলের সময় পরিবর্তন করাও সম্ভব হয় না। ঘরোয়া লিগ থাকে, জাতীয় দলের ক্রিকেটারদের খেলা থাকে বলে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে?

জুলাই ৫, ২০২৬

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT