চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের দর্শন ক্লাস, ডট বল ও শেষের চাওয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৭ অপরাহ্ণ ২৮, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান দর্শন ক্লাসের মতো শেষের চাওয়া দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজ খেলে দেশে ফিরে মাশরাফী সাংবাদিকদের সঙ্গে এক আড্ডায় মজা করে বলছিলেন, পুরো সিরিজটা টি-টুয়েন্টি হলে ভাল হতো। তাতে হয়ত ভিন্ন কিছু হত! ক্ষণে ক্ষণে রং বদলায় ২০ ওভারের ম্যাচ। মিরাকল কিছু ঘটার সম্ভাবনা এই ফরম্যাটেই বেশি থাকে। সাউথ আফ্রিকার কঠিন কন্ডিশনে টেস্ট-ওয়ানডের চেয়ে টি-টুয়েন্টিতে লড়াই জমানো তুলনামূলক সহজ হবে ভেবেই একথা বলেছিলেন ওয়ানডে অধিনায়ক।

মাশরাফীর ভাবনার প্রতিফলন দেখা গেছে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই। ব্লুমফন্টেইনে লড়াই করে হেরেছে বাংলাদেশ। পুরো সিরিজে যা আরাধ্য ছিল সেই লড়াইয়ের দেখা মিলেছে যখন কিনা সফর ভুলতে চাওয়ার মত এক শেষের পথে। প্রোটিয়াদের ১৯৫ রান তাড়া করতে নেমে বাংলাদেশ করেছিল ১৭৫ রানে। প্রথম টি-টুয়েন্টিতে হার ২০ রানের। টেস্ট ওয়ানডে সিরিজের চরম ব্যর্থতার দগদগে স্মৃতি নিয়ে বাংলাদেশের এমন লড়াই খানিকটা ইতিবাচকতার কথাই বলে।

আগের ম্যাচের সেই লড়াইয়ের প্রেরণা নিয়ে সফরের শেষ ম্যাচে নামছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচটি। আর শেষ ম্যাচে জয় সঙ্গী করে হতাশার সফরকে একটু হলেও রাঙাতে চান সাকিব, ‘আর কী আছে? জয় ছাড়া আর কিছুই দেখি না। অন্তত এটাই তো আমাদের চাওয়া।’

Banglabid

প্রথম ম্যাচ হয়েছে হাইস্কোরিং। পচেফস্ট্রমের উইকেটও রান প্রসবা হবে বলে মনে করছেন সাকিব, ‘সবাই বলছে একটু মন্থর হয় এখানকার উইকেট। মনে হচ্ছে হাইস্কোরিং ম্যাচই হবে। আগে ফিল্ডিং করলে ওদের কম রানে আটকাতে চেষ্টা করব। আর আগে ব্যাটিং করলে ১৮০ না করলে জয়ের সুযোগ কম।’

সাকিবকে আত্মবিশ্বাসী করছে ব্লুমফন্টেইনের লড়াকু ব্যাটিং। দুশর কাছাকাছি রান তাড়া  করতে নেমে প্রথম ১০ ওভার সমানতালেই লড়েছে বাংলাদেশ। তবে আশা জাগিয়েও শেষ পর্যন্ত জয় না পাওয়ায় দ্বিতীয় মেয়াদে টি-টুয়েন্টির অধিনায়কত্ব পাওয়া সাকিবের আক্ষেপও হচ্ছে।

‘আরেকটু ভাল হলে জেতা সম্ভব ছিল। আমরা একটা বাড়তি বোলার নিয়ে খেলেছিলাম, পরিকল্পনা ছিল ওদের যদি ১৮০ রানের মধ্যে আটকে রাখতে পারি, তাড়া করার আত্মবিশ্বাস ছিল। উইকেটও সে রকমই ছিল। ফিল্ডিংয়ে কিছু ভুল হয়েছে। কিছু উন্নতির জায়গা আছে। সেগুলো করতে পারলে আরও একটা ভাল ম্যাচ হওয়া সম্ভব।’

Reneta

সেই ভাল ম্যাচের জন্য সতীর্থদের কিছু বার্তা আর কিছু দর্শনও বাতলে দিচ্ছেন সাকিব। বার্তাটা ডট বল নিয়ে। প্রথম ম্যাচে ৪৫টি ডট বল খেলা বাংলাদেশের অধিনায়ক জানালেন এবার ডট বলের সংখ্যা কমানোর দিকে মনোযোগ দেবে তার দল।

সেটি আবার এমনও নয় যে, সাকিব প্রতি বলেই ব্যাট চালাতে বলছেন সতীর্থদের। টি-টুয়েন্টির ধুমধাড়াক্কা মানেই যে সব বলে মারতে হবে সেটা না ভাবার দর্শনও বাতলে দিচ্ছেন সাকিব। বলছেন পরিস্থিতি অনুযায়ী খেলার জন্য, ‘রান করতে হলে ঝুঁকি নিতেই হয়। আবার একটু ভারসাম্য আনাও দরকারি। টি-টুয়েন্টি ফরম্যাট বলে ঝুঁকি যেমন নিতে হবে, রান করার পাশাপাশি উইকেটও ধরে রাখতে হবে।’

সাকিবের দর্শন শিক্ষা নিয়ে দল যদি নতুন করে তাড়িত হয়, ঘুরে দাঁড়ায়, তাতে সান্ত্বনার একটা জয় অন্তত মেলে। বাঁচে খানিকটা ক্রিকেট-সম্মানও!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-সাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদার বহরে গণমাধ্যমের গাড়িও নিরাপদ নয়!

পরবর্তী

সৌদি যুবরাজের ‘মধ্যপন্থী ইসলাম’ আসলে কী?

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি যুবরাজের ‘মধ্যপন্থী ইসলাম’ আসলে কী?

স্পেন সরকারের গার্দিওলার বোনকে বরখাস্তের সংবাদে নারী বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্দিওলার বোনকে বরখাস্ত করল স্পেন সরকার

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT