চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ‘ঘূর্ণি জাদু’র জয়ে শেষ চারে ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে উঠেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে কুমিল্লার কাছে হেরে শেষ চারের পথ কঠিন হয়ে গিয়েছিল ঢাকা ডায়নামাইটসের। শনিবার রাজশাহী কিংসের বিপক্ষে দুর্দান্ত এক জয়ে পথের কঠিন সেই দেয়ালটা ভেঙে দিয়েছে সাকিবের দল। মুশফিকদের ৯৯ রানে হারিয়ে শেষ চারও নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ব্যাট-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন সাকিবও। একটি করে ছয়-চারে ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকার পাশাপাশি বলে দেখিয়েছেন ঘূর্ণি জাদু। ঢাকার অধিনায়ক ৪ ওভার বল করে মাত্র ৮ রান খরচায় ৪ উইকেট পকেটে পুড়েছেন। আছে একটি কোন রান না দেয়া ওভারও।

রাজশাহীর ক্যাচ হাতছাড়ার মহড়া, বাজে ব্যাটিংয়ে বিপরীতে ঢাকা আগাগোড়াই ছিল দুর্দান্ত। শুরুতে নারিন ঝড়ে ২০৫ রান তোলে ৫ উইকেট হারিয়ে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ধুঁকতে ধুঁকতে ৯ বল হাতে রেখেই ১০৬ রানে গুটিয়ে যায় রাজশাহী।

Banglabid

দলটির হয়ে দুইটি করে ছক্কা-চারে ১৭ বলে সর্বোচ্চ ২৮ রান করেন সামিট প্যাটেল। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান মুমিনুল হকের।

ভাল বোলিং করেও এদিন শেষ ওভারে আক্ষেপে পুড়েছেন সাকিব। প্রথম তিন ওভারে চার উইকেট তুলে বিপিএলের পঞ্চম আসরে দ্বিতীয়বার পাঁচ উইকেট শিকারের আশা জাগিয়েছিলেন। বাঁহাতি এই স্পিনারকে শেষ ওভারে সফল হতে দেননি মোস্তাফিজুর রহমান। বল ব্লক আর ডিফেন্স করে উইকেট আগলে রাখেন ফিজ। দলের রান তিন অংক পেরোয় মোস্তাফিজের ব্যাটেই। একটি ছক্কার সাহায্যে করেন ৭ রান।

বিপিএলের পঞ্চম আসরে আগের সব ম্যাচে টসজয়ী দল করেছে বোলিং। শনিবার ব্যতিক্রম ছিলেন অধিনায়ক সাকিব। স্রোতের বিপরীতে হেঁটে সফলই হলেন। ইনিংসের শুরু থেকে সহজ সব ক্যাচ মিস করে ঢাকাকে রানের পাহাড় গড়তে সাহায্য করেছে রাজশাহীর ফিল্ডাররাও।

Reneta

বাজে ফিল্ডিংয়ের সুযোগে ঢাকার দুই ওপেনার জো ড্যানলি ও সুনিল নারিন বিশাল জুটি গড়েন। ১৩.১ ওভার খেলার পর দলীয় ১২৯ রানে নারিন সাজঘরে ফিরলে ভাঙে জুটি। ৪ চার ও ৬ ছয়ে ৩৪ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন নারিন।

আরেক ওপেনার জো ড্যানলি করেন ৫৪ বলে ৫৩ রান। ২০০ পার করতে শেষদিকে পোলার্ডের ঝড় বেশ কাজে দেয়। মাত্র ১৩ বলে এক চার ও ৪ ছক্কার সাহায্যে ৩৩ রান করেন পোলার্ড।

রাজশাহী পেসার কাজী অনিক দুটি উইকেট নেন। মোহাম্মদ সামি, মেহেদী হাসান মিরাজ ও সামিত প্যাটেল একটি করে উইকেট নেন। মোস্তাফিজ ৪ ওভার বল করে উইকেট পাননি, রান দিয়েছেন ২২।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল ২0১৭সাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এক সপ্তাহের টানা অনশনে ওয়ালিদ

পরবর্তী

বঙ্গবন্ধুর নির্দেশেই মুক্তিযুদ্ধ করেছে মানুষ: সংস্কৃতিমন্ত্রী

পরবর্তী

বঙ্গবন্ধুর নির্দেশেই মুক্তিযুদ্ধ করেছে মানুষ: সংস্কৃতিমন্ত্রী

খালেদা জিয়া

দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: খালেদা জিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT