চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
রাজনীতি
A A
খালেদা জিয়া

খালেদা জিয়া

জিয়াউর রহমান এবং তারেক রহমানের প্রতি এদেশের মানুষের অনেক ভালোবাসা আছে মন্তব্য করে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

লন্ডন থেকে তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্য সত্য কথা বলার কারণে এ সরকার তার বক্তব্য প্রচার করতে দেয় না বলেও মন্তব্য করেন তিনি।

রোববার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর লেখা
“তারেক রহমান ও বাংলাদেশ” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খালেদা জিয়া এমন মন্তব্য করেন।

এসময় তিনটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। বই তিনটি হচ্ছে ‘তা‌রেক রহমান ও বাংলা‌দেশ’ ‘তা‌রেক রহমা‌নের রাজনী‌তি ও রাষ্ট্রভাবনা’ ও ‘দী‌প্তিমান দেশনায়ক’।

খালেদা জিয়া বলেন, তারেক রহমানের সত্য কথাগুলো যাতে প্রচার না হয় সেজন্য মিডিয়াতে সরকার তার প্রচারণা বন্ধ করে দিয়েছে।

তারেক রহমানের বিরুদ্ধে কিছু কিছু মিডিয়া অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যারা অপপ্রচার চালাচ্ছে, তারা তাদের নিজেদের চরিত্র বিশ্লেষণ করে দেখুন যে,তারা কতটা ভালো কাজ করছেন।

Reneta

দেশের কল্যাণে তারেক রহমানের অনেক অবদান আছে মন্তব্য করে বিএনপি প্রাধান বলেন, তারেক রহমান তার বাবার আদর্শ অনুসরণ করে দেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গিয়েছেন। ২০০১ সালের নির্বাচনে তার ভূমিকার জন্য বিএনপি দুই তৃতীয়াংশ ভোটে জয়লাভ করেছিল।

খালেদা জিয়া বলেন, তার কিছু পাওয়ার নেই, দেয়ার জন্যই তারেক রহমান রাজনীতি করছেন।

ডেমোক্রেটিক পলিসি ফোরাম বাংলাদেশ নামক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী। চেয়ারপারসনের উপদেষ্টা, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জয়নুল আবেদিন, সহ দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াজিয়াউর রহমানতারেক রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জুলাই ১৬, ২০২৬

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: সন্তানের ছবি হাতে মনকে সান্তনা দেন শহীদ আবু সাইদের মা-বাবা

জুলাই ১৬, ২০২৬

হিসাবের বেড়াজালে আষাঢ়- শ্রাবণ মাস

জুলাই ১৬, ২০২৬

কাতার সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT