চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবদের সাথে হারল শাইনপুকুর, খেলাঘরও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ০৮, জুন ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টির কারণে ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার সকালের তিন ম্যাচের দৈর্ঘ্যই ছোট হয়ে এসেছিল। তাতে ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের দেখা মিলেছে। হেরে বসেছে সাকিব আল হাসানের মোহামেডান। হেরেছে শাইনপুকুর, খেলাঘরও।

শের-ই-বাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে নেমেছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ জয় তুলেছে ১৪ রানে।

১২ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ৮১ তোলে রূপগঞ্জ। সাব্বির রহমান ২০ বলে ১৬, সানজামুল ইসলাম ১৭ বলে ২৪, সোহাগ গাজী ৭ বলে ১৩, অধিনায়ক নাঈম ইসলামের ১৩ বলে অপরাজিত ১৮ রানে জয়ের পুঁজি জমায় দলটি।

Banglabid

সুমন খান ৩টি ও রবিউল হক নেন ২টি করে উইকেট।

জবাবে শাইনপুকুর ১২ ওভার খেলে ৬ উইকেটে ৬৭ রানের বেশি এগোতে পারেনি। মাহিদুল ইসলাম অঙ্কন করেন সর্বোচ্চ ৩০ রান, এক চার ও ২ ছয়ে ২৩ বলে।

নাবিল সামান ৩টি ও মুক্তার আলি নেন ২টি করে উইকেট।

Reneta

বিকেএসপির ৪-নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে নেমেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। দোলেশ্বর জয় তুলেছে ২২ রানে।

৬ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ৭৮ রান তোলে দোলেশ্বর। ২ চার ও ৫ ছক্কায় ১৪ বলের ঝড়ে ৪১ রান তোলেন ইমরান উজ্জামান। এক চার ও ২ ছয়ে ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন শামিম হোসেন। দুজনে ওপেনিংয়ে ৬৮ রান আনেন মাত্র ২৩ বলে।

আবু জায়েদ ১ ওভারে ৪ রানে নেন ২ উইকেট। সাকিব আল হাসান ২ ওভারে ২৭ রান খরচায় নেন ১টি উইকেট।

লক্ষ্য তাড়ায় নেমে ২ চার এক ছয়ে সাকিবের ১৪ বলে ২২, নাদিফ চৌধুরীর ১১ বলে ১৬ রানে ৪ উইকেটে ৫৬ রানের বেশি যেতে পারেনি মোহামেডান। টানা দ্বিতীয় হার দেখল দলটি।

অপর ম্যাচে, বিকেএসপির-৩ নম্বর মাঠে ওল ডিওএইচএসের বিপক্ষে নেমেছিল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। ডিওএইচএস জয় তুলেছে ১৬ রানে।

১৩ ওভারে নেমে আসা ম্যাচে ৪ উইকেটে ১২০ রানের বড় পুঁজিই আনে ডিওএইচএস। আনিসুল ইসলাম ইমন ২ চার ও এক ছয়ে ২৭ বলে ৪৪, রায়ান রহমান ৩ চার ও ২ ছয়ে ২১ বলে ৩৭ ও মাহমুদুল হাসান জয় ২টি করে চার-ছক্কায় ১৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।

খালেদ আহমেদ ৩ ওভারে ২৪ রানে নেন ৩ উইকেট।

জবাবে খেলাঘর ৫ উইকেটে ১০৩ পর্যন্ত যায়। ইমতিয়াজ হোসেন ৩০ বলে ৩৩, মাসুম খান ১২ বলে ১৬ ও অধিনায়ক জহুরুল ইসলামের ২টি করে চার ছক্কায় ২৪ বলে অপরাজিত ৩৭ রানে লড়াই করে হারে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু ডিপিএল-২০২১মোহামেডানলিড স্পোর্টসশেখ জামাল ধানমন্ডি ক্লাবসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুই লাখ রোহিঙ্গা ও স্থানীয়দের মাঝে সৌদি সরকারের খাদ্য সামগ্রী বিতরণ

পরবর্তী

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

পরবর্তী
বাতি জ্বলছে এমন গ্যাসের চুলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

তাপস সরকারি আবাসন-স্থাপনায় মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারি আবাসন-স্থাপনায় মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা ৪ গুণ: তাপস

সর্বশেষ

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টিতে তলিয়ে গেল গুরগাঁও, গাড়ি ফেলে পালালেন চালকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT