চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইবার হামলা ঠেকাতে বাংলাদেশের আছে সিকিউরিটি অপারেশন সেন্টার

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৭:২২ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
সাইবার আক্রমণ

সাইবার হামলায় বাংলাদেশ ব্যাংক ডলার হারানোর পর এবার ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে সারা বিশ্ব। বাংলাদেশও এরকম হামলার ঝুঁকিতে রয়েছে। হামলা ঠেকাতে বাংলাদেশের প্রস্তুতি কী? আগে একবার বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা হারাতে হলেও এখন সাইবার হামলা ঠেকানোর যথাযথ প্রস্তুতি রয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার চ্যানেল আই অনলাইনকে বলেন, এরকম সমস্যা শুধু বাংলাদেশের একার নয়, পুরো বিশ্বের। বাংলাদেশ একা নয়, ঝুঁকিতে রয়েছে আরো অনেক দেশ। তাদের সক্ষমতা থাকার পরও তারা সেগুলো রোধ করতে পারছে না।

‘সমস্যা মোকাবেলা করতে বাংলাদেশের প্রস্তুতি আছে,’ জানিয়ে তিনি বলেন: বাংলাদেশের এই সমস্যা মোকাবেলা করার ক্ষমতা রয়েছে, সেই প্রস্তুতিও বাংলাদেশের রয়েছে। ডিটেক্ট করতে পারি তেমন একটা সেন্টার আমাদের রয়েছে। যেটার নাম সিকিউরিটি অপারেশন সেন্টার। ডিটেক্ট করার পর সব সমস্যা থেকে নিজেদের প্রটেক্ট করার প্রস্তুতিও আছে। সেটা অনেকে জানেই না।

শ্যাম সুন্দর শিকদার
Banglabid

সর্বশেষ প্রায় ১০০ দেশে সাইবার হামলার বিষয়ে তিনি বলেন, এই হামলার ঘটনা স্বাভাবিক নয়, অস্বাভাবিক। এবং যারা এই আক্রমণটা চালিয়েছে তারা যথাযথ প্রস্তুতি নিয়েই কাজ করেছে। তবে কিছু কৌশলগত কারণ থাকায় আমাদের প্রস্তুতির বিস্তারিত বলা যাবে না। শুধু এটুকু বলতে চাই, বাংলাদেশের প্রস্তুতি যতটা আছে সেটা নেহাত কম নয়।

এ বিষয়ে ‘আমরা নেটওয়ার্কস লিমিটেড’ এর প্রধান বিপণন কর্মকর্তা সোলায়মান সুখন চ্যানেল আই অনলাইনকে বলেন, বিশ্বব্যাপী যখন এ ধরনের আক্রমণ চলছে, সেই সময়ে সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত ভোক্তার। কোন ধরনের অবিশ্বস্ত অ্যাকাউন্ট থেকে কোন লিংক এলে সেসবে কখনোই ক্লিক করা ঠিক হবে না।

সোলায়মান ‍সুখন

তিনি বলেন, যেমন আমরা বাসে উঠলে বলি, অপরিচিত কারো দেওয়া কিছু খাবেন না, তেমন এখানেও বলতে চাই, অপরিচিত কারো দেওয়া লিংকে ক্লিক করবেন না।

Reneta

বাংলাদেশে অনেকে এখনো এসব ব্যাপারে সচেতন নয় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে কম্পিউটার অপারেটিংকেই ধরে নেওয়া হয় কম্পিউটারের নিরাপত্তা। অর্থাৎ কেউ কম্পিউটার অন অফ করতে জানলেই আমরা ধরে নেই যে সে কম্পিউটারের নিরাপত্তা বিষয়েও খুব বেশি সচেতন থাকবে।

‘আসলে কিন্তু তা নয়। তাই ভোক্তাদের সচেতন থাকতে হবে।’

তিনি বলেন: অবিশ্বস্ত উৎস খেকে কেউ কোন ডিজিটাল কনটেন্ট গ্রহণ করবেন না। প্রত্যেকটা ক্ষেত্রে নিরাপত্তার জন্য আপটেটেড সিকিউরিটি সিস্টেম গ্রহণ করুন। সেফটি ম্যানেজমেন্টের বিষয়েও আরো চিন্তাভাবনা ও বাজেট দরকার।’

ব্যাপারটিকে আরো বেশি গুরুত্বসহ নেওয়ার আহ্বান জানান তিনি। সুখন মনে করেন, জাতীয় বাজেটেও এই বিষয়টা রাখা দরকার। তা না হলে ব্যাপক ক্ষতি হতে পারে, সেটা যেমন ব্যক্তির হবে তেমন রাষ্ট্রেরও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাইবার হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে ফায়ার সার্ভিস কর্মী নিহত: পাল্টাপাল্টি অবস্থানে পুলিশ-ফায়ার সার্ভিস

পরবর্তী

মাইলফলক থেকে ৭৯ কদম দূরে মাহমুদউল্লাহ

পরবর্তী
মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ।

মাইলফলক থেকে ৭৯ কদম দূরে মাহমুদউল্লাহ

এবারও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনবে সরকার: অর্থমন্ত্রী

সর্বশেষ

‘রাজনীতির সদরে-অন্দরে’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ১৯, ২০২৬

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT