চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলফলক থেকে ৭৯ কদম দূরে মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৮ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
স্পোর্টস
A A
মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ।

মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ।

মাইলফলক ডাকছে মাহমুদউল্লাহ রিয়াদকে। অপেক্ষাটা মাত্র ৭৯ রানের। এই কটি রান হলেই বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে তিন হাজারি ক্লাবে নাম লেখাবেন টাইগার অলরাউন্ডার।

ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে যেভাবে ব্যাট করেছেন, তাতে  মাহমুদউল্লাহ এই সিরিজের বাকি তিন ম্যাচেই মাইলফলকের দেখা পেয়ে যেতে পারেন।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে কলম্বোতে ওয়ানডে অভিষেকের পর ১৩৮টি ওয়ানডে খেলে ফেলেছেন মাহমুদউল্লাহ। তাতে ৩৩.১৯ গড়ে ২৯২১ রান তার। আর ১৬টি অর্ধশতকের সঙ্গে শতক ২টি। দুই শতকের মাহাত্ম্য আবার অনেক। গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম এবং টানা দুই সেঞ্চুরি হাঁকানো একমাত্র ক্রিকেটার তিনি। এখন তামিম, সাকিব, মুশফিক, আশরাফুলদের দলে নাম লেখাতে আর ৭৯ রানের অপেক্ষা রিয়াদের।

অভিষেকের পর প্রথমদিকে বেশীরভাগ সময় খেলতে হয়েছে সাত-আট নম্বরে। দলের প্রয়োজনে কখনো কখনো নয়েও ব্যাট হাতে নেমেছেন। যে পজিশনেই খেলেছেন, চেষ্টায় ছিল সর্বোচ্চটা দেওয়া। তার ব্যাটিংয়ে মুগ্ধ হয়ে একবার ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার তো বলেই দিয়েছিলেন, বিশ্বের সেরা আট নম্বর ব্যাটসম্যান মাহমুদউল্লাহ। এখন অবশ্য একটু ওপরের দিকে ব্যাট করেন তিনি।

টাইগার এই অলরাউন্ডার লাল-সবুজদের হয়ে অভিজাত যে ক্লাবে নাম লেখাতে চলছেন তাতে ৫৩১৫ রান নিয়ে সবার ওপরে উদ্বোধনী বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন দুইয়ে, ৪৭৯০ রান নিয়ে। আর সাদা পোশাকের কাপ্তান মুশফিকুর রহিম ৪১৩২ রান নিয়ে আছেন তৃতীয় স্থানে। চারে থাকা মোহাম্মদ আশরাফুলের রান ৩৪৬৮! তিনি অবশ্য ফিক্সিংয়ের দায়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত আছেন অনেকদিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদ
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পিকার দেশে ফিরলেই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি

জুলাই ২৩, ২০২৬

ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের আমন্ত্রণপত্র

জুলাই ২৩, ২০২৬

জুলাই মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

জুলাই ২৩, ২০২৬

দিল্লিতে সাংবাদিকদের ঘিরে ‘গোদি মিডিয়া’ স্লোগান

জুলাই ২৩, ২০২৬

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT