চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহজ পথে অস্ট্রেলিয়ার সতর্ক যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৬ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
স্পোর্টস
A A

টার্গেট মাত্র ১৮২। ১৯৯৭ সালের পর এত কম রান তাড়া করতে নেমে হারেনি অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে যেভাবে তারা খেলছে, তাতে এদিনও হারার সম্ভাবনা নেই বললেই চলে। ১৫ ওভারে এক উইকেট হারিয়ে ৮১ তাদের দলীয় রানের খাতায়।

বাংলাদেশ এর আগে তামিম ইকবালের ৯৫ রানের ইনিংসের কল্যাণে ১৮২ পর্যন্ত যায়। ১১৪ বল থেকে এই রান করেন দেশসেরা ওপেনার। এই নিয়ে তিনবার তিনি ৯৫ রানে আউট হলেন। শেষ ছয় ইনিংসে তার স্কোর ৬৪, ২৩, ৪৭, ৬৫, ১২৮ এবং ৯৫।

তামিম এদিন শুরু থেকে স্বভাববিরুদ্ধ ধীর গতিতে খেলতে থাকেন। প্রথম ৩৭ বল থেকে রান তোলেন ২৩। ৫১ বলে ২৮। অর্ধশতকে পৌঁছান ৬৯ বলে। শেষ পর্যন্ত ১১৪ বল খেলে পাঁচ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন।

Banglabid

তামিম যখন এমন হিসেবি, অন্যরা তখন যাওয়া আসার মিছিলে মত্ত। যার শুরু হয় সৌম্য সরকারকে (৩) দিয়ে। অফস্টাম্পের বাইরের বলে যেভাবে খোঁচা দেন, রিপ্লে দেখলে নিজেও হাসবেন। এরপর যান ইমরুল কায়েস (৬)। আগের দিন মুশফিক তামিমকে কিছুটা সঙ্গ দিয়েছিলেন। এদিন সেই তিনিও ফিরলেন ৯ রান করে।  সাকিব ছিলেন ২৯ রান করা পর্যন্ত। সাব্বির করেন ৮।

৪৩তম ওভারে স্টার্ক আবার হ্যাটট্রিকের হুমকিতে ফেলেন বাংলাদেশকে। পরপর দুই বলে  ফিরে যান মাশরাফি (০) এবং রুবেল হোসেন (০)।

এই অবস্থার ভেতর তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ (১৪) দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু শেষদিকে তার লড়াইটা স্কোর বড় করার জন্য যথেষ্ট ছিল না।

Reneta

স্টার্ক চারটি উইকেট নিয়েছেন। দুইজনকে ফিরিয়েছেন জাম্পা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিয়ালময় উয়েফার বর্ষসেরা, বার্সার সবেধন মেসি

পরবর্তী

কাতার ইস্যুতে অস্থির বিশ্ব অর্থনীতি

পরবর্তী

কাতার ইস্যুতে অস্থির বিশ্ব অর্থনীতি

বৃষ্টি ঘিরে নানা সমীকরণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT