চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সর্বনিম্ন তাপমাত্রায় শীতে কাবু দেশ

আফরিন আপ্পি আফরিন আপ্পি
১০:২৫ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০১৮
পরিবেশ
A A
ঘন কুয়াশার মধ্যে দুইজন ব্যক্তি সাইকেল চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ করেই রাজধানীসহ সারাদেশে নেমেছে শীত। সেই সঙ্গে বইছে প্রবল ঠাণ্ডা বাতাস। কাঁপছে মানুষ। চলছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস জানিয়েছে, এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে আজ বৃহস্পতিবার।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা জেলায় ৬.৫ ডিগ্রী সেলসিয়াস। এছাড়াও উত্তরাঞ্চলের জেলাগুলোতে অনুভূত হচ্ছে প্রচণ্ড শীত। চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

এ বছর সারাদেশের সঙ্গে ঢাকাতেও কয়েকটি শৈত্য প্রবাহের সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস।

Banglabid

শীতের খামখেয়ালিপনায় ভাবতে শুরু করেছিলেন শীত আর এ বছর পড়বে না তাদের ভুল ভেঙ্গে দিয়েছে গত দু’দিনের এ আবহাওয়া। এই আবহাওয়া বিরাজ করতে পারে আরও দু’দিন। এরপর পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে প্রকৃতি। তারপর আবার শীত পড়বে সেই সঙ্গে শৈত্যপ্রবাহ। এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

প্রকৃতির এ খামখেয়ালিপনায় বিপাকে পড়েছে রাজধানীবাসী। আড়ষ্ট সারাদেশ। বিশেষ করে দরিদ্র মানুষের কষ্ট উঠেছে চরমে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আজ চুয়াডাঙ্গা জেলায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রী সেলসিয়াস। আর রাজধানী ঢাকায় এ তাপমাত্রা ১০.২ ডিগ্রী সেলসিয়াস।’

Reneta

তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামলে শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর সে হিসেবে আজ অথবা আগামীকাল শুক্রবার রাজধানী ঢাকায় শৈত্যপ্রবাহ নামার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

তবে রাজধানীতে এখনও শৈত্যপ্রবাহ শুরু না হলেও দেশের পাবনা, চুয়াডাঙ্গা, দিনাজপুর, সৈয়দপুর ও টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজধানীতেও তাপমাত্রা ক্রমেই কমছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়াও আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝরি ধরণের কুয়াশা পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবহাওয়াশীত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন বইয়ের গুণগত মান নিয়ে প্রশ্ন

পরবর্তী

নিষেধাজ্ঞার পরও বান্দরবানে চলছে পাথর উত্তোলন

পরবর্তী
Bandarban-pathar

নিষেধাজ্ঞার পরও বান্দরবানে চলছে পাথর উত্তোলন

Alig

‘ছাত্রলীগে কোনো অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না’

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT