চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের ত্রাণ তৎপরতা মিডিয়ায় সীমাবদ্ধ: খন্দকার মোশাররফ

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
২:৪২ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৭
রাজনীতি
A A
জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর নামে সরকারের ত্রাণ তৎপরতা মিডিয়া কাভারেজে সীমাবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ।

রোববার দুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, ২৭টি জেলায় নদী ভাঙ্গন ও ব্যবসায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়া সম্ভব না। আমরা আশা করেছিলাম সরকার গুরুদায়িত্ব নিয়ে বানভাসির পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করবে। কিন্তু সেটি না করে শুধুমাত্র মিডিয়ার কাভারেজ নেয়ার জন্য সরকার বিভিন্ন দুর্গত এলাকায় যাচ্ছেন।

Banglabid

তিনি বলেন, ‘বন্যার্তদের সহযোগিতা না করে সরকার সুপ্রিম কোর্টের রায় নিয়ে রাজনীতি শুরু করেছেন। বিচারপতি, রাষ্ট্রপতির কাছে দৌঁড়ঝাপ করছেন। আর মন্ত্রীরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্মূল করার কথা বলছেন। কিন্তু বিএনপি ও খালেদা জিয়াকে নির্মূল করা যাবে না। কারণ খালেদা জিয়া জনগণের নেত্রী। আপনাদের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই। আপনারাই পৃথিবী থেকে নির্মূল হয়ে যাবেন।’

ষোড়শ সংশোধনীর রায়ের পর সরকার দলের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির কাছে গিয়ে চাপ সৃষ্টি করছেন। সরকার দলীয় আইনজীবী, সাধারণ সম্পাদক, অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী দেখা করেছেন। রায় নিয়ে বিষোদাগার করেছেন আইন কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি খায়রুল হক। এটি অনৈতিক, অনভিপ্রেত। সরকার ও খায়রুল হক আদালত অবমাননা করেছেন।

তিনি বলেন, ‘যদি উচ্চ আদালত স্বাধীন হয় তাহলে তাদেরক আদালতের সামনে দাঁড় করানো হোক। সুপ্রিম কোর্ট যদি চাপে না পড়ে তাহলে খায়রুল হককে আদালতের কাঠগড়ায় দাঁড় করান। যদি তা না করেন তাহলে জনগণ তার বিচার করবে।

Reneta

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএনপির জাতীয় ত্রাণ কমিটির সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান, ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারি বাবু।

এসময় আব্দুল্লাহ আল নোমান বলেন, ত্রাণ বিতরণে আমরা বাঁধার সম্মুখিন হচ্ছি। এর পরও আমরা জনগণের মাঝে যাচ্ছি। জনগণের শক্তি নিয়ে আমরা যাবো।

তিনি বলেন, সরকার শুধু গালিগালাজ, তারেক রহমান ও খালেদা জিয়ার বিরুদ্ধে বিষোদাগার ছাড়া তাদের আর কোন কাজ নেই। ত্রাণ বিতরণেও তাদের কোন ভূমিকা দেখছি না। এই অবস্থায় সামাজিকভাবে আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খন্দকার মোশাররফবন্যাদুর্গতবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রিজ ভেঙ্গে ভেসে গেলো তিন তিনটি প্রাণ

পরবর্তী

বন্যায় নেপাল থেকে ভারতে ভেসে যাওয়া গন্ডার উদ্ধার

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যায় নেপাল থেকে ভারতে ভেসে যাওয়া গন্ডার উদ্ধার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সেরা ‘ব্যাক আপ টিম’ রিয়াল

সর্বশেষ

‘স্পেলিং স্টার ২০২৬’-এর বাছাই পর্বের ফল প্রকাশ

‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই পর্বে নির্বাচিতদের তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

চলচ্চিত্রে সুদিন ফেরানোর ডাক

আগস্ট ২২, ২০২৬

বড় অঙ্কের অর্থদণ্ডের মুখে প্রিন্স হ্যারি

আগস্ট ২২, ২০২৬

ফিফার সবুজ সংকেত, আসিয়ান কাপ খেলবে বাংলাদেশ 

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT