চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সরকারি চাকরি পাননি তানভীর

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৬:৩৬ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০১৮
অপরাধ, শিক্ষা
A A

মুক্তিযোদ্ধার সন্তান হয়েও সরকারি চাকরি না পাওয়ার হতাশা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এমবিএ শিক্ষার্থী তানভীর রহমান (২৭) আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার স্বজনরা।

তানভীরের খালা মেহেরুননেসা চ্যানেল আই অনলাইনকে বলছেন, গত চার বছর থেকেই সরকারি চাকরির জন্য চেষ্টা করছিল তানভীর, সরকারি চাকরি পেতে দুর্নীতির আশ্রয় নিয়ে হয়- এ বিষয়েও তার ক্ষোভ ছিল। সব মিলিয়ে তানভীরের উপর এক প্রকারের হতাশা গ্রাস করেছিল।

তানভীর রহমানের জন্ম ব্রাহ্মণবাড়িয়াতে, বাবা ফসিউর রহমান ও মা কামরুন্নেসা। তানভীর বড় হয়েছেন ঢাকার শেওড়াপাড়ায় নানাবাড়ি। তানভীররা তিন ভাই-বোন। বড় বোন বিবাহিত। ছোট বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

২০০৫ সালে বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে বিবিএ করেন। ২০০৫ সালে বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি পাস করে তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ে বিবিএ করেন।

পরে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগে সান্ধ্যকালীন এমবিএ কোর্সে ভর্তি হন তিনি।

মেহেরুননেসা চ্যানেল আই অনলাইনকে আরো জানান, মুক্তিযোদ্ধার সন্তান তানভীর চার বছর ধরে সরকারি চাকরির জন্য চেষ্টা করছিল। চাকরির পরীক্ষা দিয়ে এসে নানা অনিয়ম আর দুর্নীতির কথা বলত সে। চাকরি পেতে টাকা লাগে- এমন হতাশার কথা বলত।

তিনি আরও জানান, কিছু দিন আগে বিমানে চাকরি হয়েছিল তানভীরের। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় ওই নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায়।

মেহেরুননেসা জানান, তিন দিন আগে উত্তরায় ওর বাবার এক বন্ধুর গার্মেন্টে মার্চেন্ডাইজার হিসেবে কাজ শুরু করেছিল তানভীর। কিন্ত ওই কাজে সে খুশি ছিল না।

‘দু’দিন আগে সে আমাকে বলে- খালা, আমি বেসরকারি চাকরি চাইনি, আমি সরকারি চাকরির জীবন চেয়েছি। চাকরির বয়সও প্রায় শেষ। এখন কি করব?’

তানভীরের সেজ মামা আলী হায়দার পিন্টু গণমাধ্যমকে বলেন, ‘আমার ভাগ্নে প্রায়ই বলতো, মামা সবখানে এত ভাল পরীক্ষা দিচ্ছি। কিন্তু, কী কারণে যেন চাকরি পাচ্ছি না।’

আমরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। বলেছি, তোর আব্বুর বাড়ি আছে, ঢাকাতেও বাড়ি আছে। এত চিন্তার কিছু নেই। কিন্তু, কোনো বুঝেই আমাদের শেষরক্ষা হলো না।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ঘটনায় শাহবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। দুপুরে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাশ বুঝে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যায়।

শনিবার রাতে তানভীর ঢাবির এমবিএ ভবনের ৯ তলা থেকে ঝাঁপ দেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ট্যাগ: আত্মহত্যাতানভীরলিড নিউজ
শেয়ারTweetPin2
পূর্ববর্তী

রাইসুল তমালের হাতে শ্রেষ্ঠ চিত্রনাট্যের পুরস্কার

পরবর্তী

অন্ধকার নয়, আস্থা ফিরুক

পরবর্তী
এইচএসসি

অন্ধকার নয়, আস্থা ফিরুক

আইনুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভে পুলিশ সদস্যকে মারধর, সাবেক ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ

আগস্ট ৩০, ২০২৬

শুল্কমুক্ত ডুপ্লেক্স বোর্ড চোরাচালানের চেষ্টা, ১০ ট্রাক আটক

আগস্ট ৩০, ২০২৬

‘অস্ত্র আছে’, বাড়ি ঘিরে র‍্যাব-পুলিশ; মিলল না কিছুই

আগস্ট ৩০, ২০২৬

‘কব্জিকাটা’ ও ‘আই ডোন্ট কেয়ার’ গ্রুপের ৩ সদস্য গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT