চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারকে লাল কার্ড দেখাতে জনগণ বদ্ধপরিকর: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
রাজনীতি
A A
রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী।

দেশের জনগণ সরকারকে লাল কার্ড দেখাতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিএনপিসহ বিরোধী দলকে বাইরে রেখে আরেকটি ৫ জানুয়ারি মার্কা নির্বাচন করতেই পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে সরকার। দেশজুড়ে বিরোধী দল নিধনের কর্মসূচি থামছে না। গণমাধ্যমে নিয়ন্ত্রণ চলছে। কিন্তু সরকারের পরিকল্পনা ও নীলনকশা যেন অব্যাহত আছে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে ফেলার জন্য। তবে বন্ধুরা, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। জনগণ স্বৈরাচার সরকারকে লাল কার্ড দেখাতে বদ্ধপরিকর। সরকারের মদগর্বী আস্ফালন উপেক্ষা করেই জনগণ রাস্তায় নামতে শুরু করেছে।’

Banglabid

রিজভী বলেন, ভোটারবিহীন সরকার তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতেই দেশজুড়ে বিচারবর্হিভূত হত্যা, গুম, খুন ও গণগ্রেফতার অব্যাহত রেখেছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারহরণ করা হয়েছে। বিরোধী দলের সভা-সমাবেশের উপর সরকারি নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। কেড়ে নেওয়া হয়েছে গণমাধ্যমসহ মানুষের বাক-স্বাধীনতা। যা জাতিসংঘের রিপোর্টে তা ফুটে উঠেছে।’

মানবাধিকার তদন্তে জাতিসঙ্ঘের অনুরোধে সাড়া দিচ্ছে না বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, ‘জাতিসঙ্ঘের এ ধরনের অন্তত দশটি অনুরোধে বাংলাদেশ সাড়া দেয়নি। জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক কমিশনার জিয়াদ রাদ আল হুসেইন এ কথা জানান। জিয়াদ রাদ আল হুসেইন নাগরিক সমাজের কাজ করার ক্ষেত্র সঙ্কুচিত হওয়ার উদ্বেগ প্রকাশ করেন এবং নিরাপত্তা বাহিনীর বিচারবহির্ভূত কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। তিনি বলেন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ক্রমেই সংকুচিত হচ্ছে। দেশটিজুড়ে বিচারবর্হিভূত হত্যা চলছেই। জাতিসংঘের পক্ষ থেকে অবিলম্বে বিচারবর্হিভুত হত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

রিজভী বলেন, নাগরিক নিরাপত্তা সংশ্লিষ্ট যে বিষয়গুলো আমরা দলের পক্ষ থেকে বার বার উত্থাপন করেছি সেগুলোই আজ বিশ্বজুড়ে আর্ন্তজাতিক প্রতিষ্ঠানগুলো থেকে জোরালো আওয়াজ উঠেছে। তারপরেও সকল মনুষত্ব, বিবেক বিসর্জন দিয়ে দেশজুড়ে বিচারবর্হিভূত হত্যা, গুম, গুপ্ত হত্যা, অপহরণের এক অমানবিক সন্ত্রাসী পরিকাঠামো তৈরি করেছে সরকার।

Reneta

কারাবন্দি খালেদা জিয়া চিকিৎসার অভাবে জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন তার ব্যক্তিগত চিকিৎসক উল্লেখ করে তিনি বলেন, দিনের পর দিন বিশেষজ্ঞ চিকিৎসা সেবা না পাওয়ায় বেগম খালেদা জিয়ার মস্তিষ্কে রক্তরণ বা পূর্ণাঙ্গ স্ট্রোকের ঝুঁকি তৈরি হয়েছে বলে বলছেন বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী।

গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, নিশ্চিত ভরাডুবির ভয়ে গাজীপুরে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলাবাহিনী বিএনপি ও বিরোধী দলের নির্বাচন সংশ্লিষ্ট নেতা-কর্মীদের গণগ্রেফতার ও বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধামকি দিচ্ছে। গত কয়েকদিনে বেশ কিছু নেতা-কর্মীদের গ্রেফতারের পর এখন নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে পুলিশ ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীরা ভয়ভীতি দেখাচ্ছে।

তিনি বলেন, গাজীপুরেও তারা খুলনা মার্কা নির্বাচনের জন্যই পুলিশকে দিয়ে ধানের শীষের সমর্থক ভোটারদেরকে এলাকা ছাড়া করে সিটি কর্পোলেশন এলাকাকে শ্মশানভূমিতে পরিণত করা হচ্ছে-যাতে ভোটারবিহীন নির্বাচন সুচারোভাবে সম্পন্ন করা যায়। আওয়ামী লীগের বিজয় নিশান নিশ্চিত হয় ভোট ডাকাতি ভোট সন্ত্রাস, জালভোট, ভোটকেন্দ্র দখল ও অবৈধ অস্ত্রের আস্ফালনের মাধ্যমে। আর এগুলোর দিকে চোখ বন্ধ থাকা দায়িত্বহীন নির্বাচন কমিশন হাওয়া খেয়ে বেড়াচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিরুহুল কবির রিজভি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খোলা চিঠি, মেসি তোমাকে!

পরবর্তী

প্রেমিক নিয়ে ভারতে প্রিয়াঙ্কা, উদ্দেশ্য মায়ের সাথে সাক্ষাৎ

পরবর্তী

প্রেমিক নিয়ে ভারতে প্রিয়াঙ্কা, উদ্দেশ্য মায়ের সাথে সাক্ষাৎ

দ্বিতীয় সপ্তাহেও রাজধানীতে চলছে ‘কমলা রকেট’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালে সুড়ঙ্গের ভেতরে বহু শ্রমিক, চীন-ভারতের সহায়তায় উদ্ধার অভিযান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের সমতলের চা বাগান দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

মুরগির মাংস খাওয়া নিয়ে ঝগড়ায় বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত

আগস্ট ৩১, ২০২৬

লেস্টারের সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, প্রস্তুত ইসি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT