চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় সপ্তাহেও রাজধানীতে চলছে ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২২, জুন ২০১৮
বিনোদন
A A

ঈদে সারা দেশে মুক্তি পেয়েছে মোট পাঁচটি ছবি। প্রায় সাড়ে তিনশো হলে মুক্তি পাওয়া ছবিগুলো হচ্ছে চিটাগাইংগ্যা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, সুপার হিরো, পাঙ্কু জামাই, পোড়ামন ২ এবং কমলা রকেট। প্রতিটি ছবিই দ্বিতীয় সপ্তাহেও মহা সমারোহে দেশের হলগুলোতে চলছে। এরমধ্যে রাজধানীর প্রধান দুই সিনেপ্লেক্সে চলছে ইমপ্রেস টেলিফিল্মে প্রশংসিত সিনেমা ‘কমলা রকেট’।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত নির্মাতা নূর ইমরান মিঠুর পরিচালনায় ঈদের দিন থেকে রাজধানীর তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কমলা রকেট’। তৌকীর আহমেদ, মোশাররফ করিম এবং জয়রাজের মতো তুখোড় অভিনেতা আছেন গল্প প্রধান এই চলচ্চিত্রে। ছবিটি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার এবং কাকরাইলে অবস্থিত রাজিয়া সিনেমা হল(রাজমনি)-এ প্রদর্শীত হয়। দ্বিতীয় সপ্তাহে ২টি সিনেপ্লেক্সে চলছে ছবিটি।

বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন দুটি করে শো টাইম রয়েছে কমলা রকেটের। একটি সকাল ১১টা ১০ মিনিটে এবং বিকাল সাড়ে ৪টায় আরেকটি শো। যমুনা ব্লকবাস্টারে বিকাল ৪টায় এবং রাত ৮টায় শো টাইম রয়েছে।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে কমলা রকেট মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা রকেটতৌকীরনূর ইমরান মিঠুমোশাররফ করিমলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার যে ‘বিশেষ অনুরোধ’ মঞ্জুর করল ফিফা

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT