চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সময়ের ঘটন-অঘটন নিয়ে মূকনাট্য-‘এখন এই সময়ে’

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৪:১১ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
জনতা মূকনাট্য দেখছে, এক ব্যক্তি অন্যকে মারছে, নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাক ভাষায় সময়ের প্রেক্ষাপট বর্ণনার এক দারুণ প্রযোজনা ‘এখন এই সময়ে’। যেখানে প্রতিপাদ হয় চলমান বিশ্বের নানা ঘটন-অঘটন। হাসি-কান্না, বেদনা, প্রেম-বিরহ, সংঘর্ষ, সংঘাত, অমানবিকতা সহ সব বিষয় তোলে আনা হয়েছে এই মূকনাট্য প্রযোজনায়।

মূকাভিনয়কে সারাদেশে জনপ্রিয় করে তোলার প্রত্যয়ী সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের প্রযোজনা ‘এখন এই সময়ে’। প্রযোজনাটি প্রথমবার প্রদর্শিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লাইব্রেরির সামনে, যেখানে অসংখ্য শিক্ষার্থী বিমুগ্ধ হয়ে দেখছিলেন মূকনাট্যটি।

Banglabid

১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রদর্শিত হয়ে গেলো প্রযোজনাটি। এদিন মাইম অ্যাকশনের নিয়মিত কাজের ধারাবাহিকতায় আয়োজন করেছিলো ৮ম কর্মশালা ভিত্তিক ‘মূকাভিনয় প্রদর্শনী-২০১৭’। ছয় মাস ব্যাপী এ কর্মশালায় বাছাইকৃত ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে পরিবেশিত হয় নতুন প্রযোজনা ‘এখন এই সময়ে’।

নাট্য দলের শিশু ও যুবকদের মঞ্চে পারফর্মেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

১০টি স্কেচ মাইম নিয়ে প্রযোজনাটি সাজানো হয়েছে। এর মধ্যে রয়েছে রোহিঙ্গা সহ পৃথিবীর নানা প্রান্তের উদ্বাস্তুদের জীবন নিয়ে ‘ নো ল্যান্ডস ম্যান’, সাম্প্রতিক সময়ে প্রেম ভালোবাসার নানা রূপ নিয়ে কমেডি নির্ভর ‘ইটিশ-পিটিশ প্রেম’, অপরাধীর কাছ থেকে স্বীকারোক্তি সম্পর্কিত ‘ দা রিমান্ড সিন’, প্রযুক্তি: ব্যাবহার অথবা অপব্যবহার, রিভারস, আমিও ওদের মতো উড়তে চাই, দেশে সম্প্রতি আলোচিত ‘সুবোধ’ এর চরিত্রনির্ভর ‘সুবোধ পালাবে না আর, ডক্টর’স চেম্বার, অপরাজেয় বাংলা, প্র্যাকটিস সেশন।

Reneta

প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের প্রতিষ্ঠাতা পরিচালক মীর লোকমান। আলো ও শব্দ প্রক্ষেপণে রয়েছেন সানোয়ারুল হক সনি।

নাট্যশিল্পীদের মূকনাট্য 'এখন এই সময়ে' পারফরমেন্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এই প্রসঙ্গে মীর লোকমান বলেন, “এই প্রযোজনায় বর্তমান বিশ্বের অন্যতম সংকট রোহিঙ্গা ইস্যু, সিরিয়ার গৃহযুদ্ধ সহ বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক নানা অসংগতি ফুটে উঠেছে। নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি ও পুরুষতান্ত্রিকতার ভিন্ন রূপায়ণ, অন্ধের প্রতি চতুর্পাশের মানুষের বৈরি আচরণ, প্রযুক্তির অপব্যবহার, রিমাণ্ডে নির্যাতন, আলোচিত সুবোধ চরিত্র, মুক্তিযুদ্ধ নিয়ে বর্তমান প্রজন্মের ভাবনা- এ বিষয়গুলো বাস্তব হয়ে ধরা দিয়েছে এই পরিবেশনায়।”

শিক্ষার্থীরা মূকনাট্য 'এখন এই সময়ে' পারফরম্যান্সে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রদর্শনীটির উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাইম অ্যাকশনের মডারেটর অধ্যাপক ড. ফাদার তপন ডি রোজািরও প্রমুখ, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সে লিমিটেডের হেড অব মার্কেটিং রুবাইয়াৎ সালেহীন, এনার্জি কনসালটেন্ট এর ইশতিয়াক এ চিশতী প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের স্বীকৃত জনপ্রিয় মাইম অ্যাকশন ইতোমধ্যে দেশে-বিদেশে ৩৫০ টির মত প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেক্স, হৃদরোগ ও বিবাহ বহির্ভূত যৌনতা নিয়ে নতুন গবেষণা ফলাফল

পরবর্তী

সুরে গানে আর স্মৃতিচারণে চলছে ‘হুমায়ূন মেলা’

পরবর্তী
হুমায়ূন মেলা ২০১৭

সুরে গানে আর স্মৃতিচারণে চলছে ‘হুমায়ূন মেলা’

রোহিঙ্গা নারী রাস্তায় রিকশা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পতিতাবৃত্তিতে কীভাবে বাধ্য হলেন, জানালেন রোহিঙ্গা নারী

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT