চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পতিতাবৃত্তিতে কীভাবে বাধ্য হলেন, জানালেন রোহিঙ্গা নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
বাংলাদেশ
A A
রোহিঙ্গা নারী রাস্তায় রিকশা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিলেও নির্যাতনের ঝুঁকিতে রয়েছে। আগস্ট থেকে রাখাইন থেকে পালিয়ে আসা ৬ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী বিষয়ে এমন সতর্কবার্তা জাতিসংঘের। তেমনই এক নির্যাতনের কথা জানিয়েছেন বিবিসি’র নিউজডে প্রোগ্রামের নোমিয়া ইকবাল।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী হালিমা (২১) জানিয়েছেন, বাংলাদেশে এসে কীভাবে তিনি পতিতাবৃত্তিতে বাধ্য হলেন। গোলাপি স্কার্ফে মুখ ঢাকা হালিমা এক গোপনস্থানে বসে দুঃসহ এই অভিজ্ঞতা জানান।

“বাংলাদেশে প্রবেশের পর আমাদের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে স্থানীয় এক বাংলাদেশি পুরুষ আমাদের কিছু খাবার দেয়। তিনি তার স্ত্রীকে হারিয়েছেন ও তার দুই শিশু সন্তান রয়েছে বলে আমাকে জানান। তিনি আমাকে বিয়ে করতে চান, বলেও জানান।”

হালিমা সেই ব্যক্তির কথায় বিশ্বাস করে কক্সবাজারে তার বাসায় যান।

“আমি যখন বাসায় ঢুকি, সেখানে আমার মতো ৭-৮ জন তরুণীকে দেখি। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। সেই বাসায় সে আমাকে অনেক পুরুষের সাথে সেক্স করতে বাধ্য করে।”

রাখাইনে সহিংসতা থেকে বাঁচতে ৩ মাস আগে বাংলাদেশে পালিয়ে আসেন হালিমা। পরিবার কোথায় তিনি জানেন না। প্রতিবেশীদের সাথে এখানে পালিয়ে আসেন তিনি।

Reneta

মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ চরমপন্থীদের সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গাদের অর্ধেকেরও বেশি শিশু।

সেই বাসায় দুই মাস থাকেন হালিমা। বাসাটি চালাতো একজন বাংলাদেশি নারী।

“মেক আপ লাগিয়ে সেজে থাকতে হতো আমাকে । কখনো এক রাতে ৩ থেকে ৪ জন পুরুষ আমার কাছে আসতো। এটা খুবই কষ্টদায়ক ছিলো। কখনো কয়েকদিন ধরে রক্তপাত হতো আমার।”

সেসময় হালিমাকে কোন টাকা দেয়া হতো না। দিনে শুধু তিন বেলা খাবার দেওয়া হতো।

এক সন্ধ্যায় এমন একজন হালিমার কাছে আসে, যিনি পরবর্তীতে তাকে সাহায্য করেন।

“সেই পুরুষটি ছিলেন একজন পুলিশ অফিসার, যিনি সেক্স করতেই এসেছিলেন। কিন্তু আমার গল্প শুনে তিনি আমাকে ‘বোন’ বলে ডাকেন। তিনি সারারাত থাকেন কিন্তু কিছু্ই করেননি। বরঞ্চ আমাকে তার মোবাইল নাম্বার দিয়ে যান।”

একদিন সেই বাড়ির মালিকের দ্বারা নির্মম নির্যাতনের শিকার হন হালিমা। ১৫ দিন যাবত আহত অবস্থায় ভুগতে হয় তাকে।

তখন তিনি পরিকল্পনা করেন পালিয়ে যাওয়ার। যখন একজন খদ্দের তার কাছে আসে, তিনি তার মোবাইলটি ব্যবহার করেন। সেই পুলিশ লোকটির সাথে যোগাযোগ করেন। পরে মধ্যরাতে সেই পুলিশ অফিসার ৬ জনকে নিয়ে সেখানে আসেন।

“তিনি আমাকেসহ ৬ জন মেয়েকে উদ্ধার করেন। তিনি বলেন, ‘তোমরা এখন মুক্ত’।”

কিন্তু হালিমাকে কক্সবাজারেই থাকতে হয়। কারণ বাংলাদেশের অন্য কোন জায়গা তিনি চিনতেন না।

এখন কর্পদকশূণ্য হয়ে পড়েছেন হালিমা। বলেন, আবারও পতিতা হওয়া ছাড়া অন্য কোন পথ নেই। এখন যার সাথে থাকেন হালিমা তিনিও একই পেশায় নিযুক্ত।

নিরাপত্তার আশায় সীমান্ত অতিক্রম করার সময় এমন নির্মম পরিণতির কথা কখনোই ভাবেননি হালিমা।

“আমি দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য, পরিবারের সাথে একত্রে খাওয়ার জন্য ফিরে যেতে চাই। মিয়ানমারে পরিবারের সাথে আগের সেই জীবনটা চাই।”

বিপদের ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের রক্ষায় সবধরণের পদক্ষেপ নিচ্ছে সরকার।

জাতিসংঘ জানিয়েছে, সুনির্দিষ্ট সমস্যা মোকাবেলার প্রতি নজর দিয়েছে তারা। এর মধ্যে হারিয়ে যাওয়া শিশুদের উদ্ধারে এক উদ্যোগও রয়েছে, যেখানে হারিয়ে যাওয়াদের নাম ঘোষণার জন্য ক্যাম্পের ভেতর মাইকের ব্যবহারে অর্থায়ন করে সংস্থাটি।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডি বলেন, দুই ধরণের ঝুঁকির জন্য আমি উদ্বিগ্ন।

“এর একটি হলো নির্যাতন, যার মধ্যে রয়েছে যৌন নির্যাতন। যখন সব হারিয়ে রিক্ত হাতে কেউ আসে, তারা এ ধরনের নির্যাতনের জন্য চরম অরক্ষিত হয়ে পড়ে। এই বিশেষ ধরণের সংকটের আরও একটি বৈশিষ্ট হলো মানসিক আঘাত, যা বয়ে নিয়ে চলে মানুষগুলো।”

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানের ঘটনায় গত ২৫ আগস্ট থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে থাকে রোহিঙ্গারা। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) হিসাবমতে, মিয়ানমার থেকে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা এরই মধ্যে ছয় লাখ ছাড়িয়েছে। তবে এ সংখ্যা আট লাখের বেশি বলে দাবি স্থানীয়দের। যা দিন দিন আরও বাড়ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT