চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুরে গানে আর স্মৃতিচারণে চলছে ‘হুমায়ূন মেলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
হুমায়ূন মেলা ২০১৭

হুমায়ূন মেলা ২০১৭

উৎসবমুখর পরিবেশে চ্যানেল আই চেতনা চত্বরে শুরু হয়েছে ‘হুমায়ূন মেলা ২০১৭’। বিকাত ৩টা ৫ মিনিটে শুরু হওয়া এই মেলা চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

কিংবদন্তী কথাসাহিত্যিক ও নির্মাণের কারিগর হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এ মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হুমাইয়ূনপুত্র নুহাশ হুমায়ূন, বিশিষ্ট নাট্যজন সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, আলী ইমাম, এসিআই পিওর সল্ট এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর, এনআরবি বাজারের ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরী শামীম, কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, ফেরদৌস আরা প্রমুখ।

বাংলাদেশের রাজনীতিবিদরা 'হুমায়ূন মেলা' অনুষ্ঠানে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
উদ্বোধনে চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

বেলুন উড়ানোর মধ্য দিয়ে মেলার উদ্বোধনের আগে হুমায়ূন মেলা উপলক্ষে বক্তৃতা করেন উপস্থিত অতিথিবৃন্দ।

ফরিদুর রেজা সাগর বলেন, হুমায়ূন আহমেদ পছন্দ করতেন এমন অনেক কিছুর সন্ধানই পাবেন ভক্তরা হুমায়ূন মেলায়। যে কাপে হুমায়ূন চা খেতে পছন্দ করতেন, প্রদর্শনীর জন্য প্রথমবারের মতো সেটিও রাখা হয়েছে এবারের মেলায়। হুমায়ূন আহমেদের বই, নাটক, চলচ্চিত্রবিষয়ক নানা সামগ্রী পাওয়া যাবে মেলার বিভিন্ন স্টলে।

এসিআই পিওর সল্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর বলেন, হুমায়ূন আহমেদ মারা যেতে পারেন না। চ্যানেল আইকে তিনি ধন্যবাদ জানান হুমায়ূনের স্মৃতিকে অমলিন ভাবে ধরে রাখার জন্য।

এনআরবি বাজারের ব্যবস্থাপনা পরিচালক এম ই চৌধুরি শামীম জানান এই আয়োজনের সাথে যুক্ত হতে পেরে তাঁরা গৌরবান্বিত বোধ করছেন।

হুমায়ূন মেলায় হিমু-রূপারা
হুমায়ূন মেলায় হিমু-রূপারা
Reneta

একবাক্যে বাবাকে নিয়ে আয়োজনের কথা শেষ করলেন নুহাশ হুমায়ূন। বললেন বাবা থাকলে অনেক বেশি খুশি হতেন আজ।

আলী ইমামের ভাষায়, সাহিত্য সংস্কৃতির সবক্ষেত্রেই হুমায়ূনের একরকম বিচরণ ছিল। এমন কোন বিষয় নেই যা তিনি জানতেন না।

উপস্থিত সকলেই চ্যানেল আইকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন প্রতিবছর এমন আয়োজনের ব্যবস্থা করার জন্য।

সমবেত নৃত্যের মাধ্যমে শুরু হয় মেলার সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানটি দর্শকরা চ্যানেল আই এর পর্দায় সরাসরি দেখতে পাবেন সন্ধ্যা পর্যন্ত।

ছবি: রণ মাহমুদ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নুহাশ হুমায়ূনহুমায়ূন আহমেদহুমায়ূন মেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

লন্ডনে প্রকাশ্যে শ ম রেজাউল করিম, প্রশ্নের মুখে পলাতক সাবেক মন্ত্রী

জুলাই ৩১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে ২ পর্যটক নিহত

জুলাই ৩১, ২০২৬

তুলা চাষে জোর দিতে ব্র্যাকের জাতীয় সংলাপ

জুলাই ৩১, ২০২৬

ইতালির বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসি মারা গেছেন

জুলাই ৩১, ২০২৬

ঢাকার মঞ্চ মাতালেন কলকাতার সুমনা

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT