চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমাজের উল্টোযাত্রাই কি দেখে গেলেন তিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ২৩, মে ২০১৬
নারী
A A

যে সমাজ গঠনের জন্য নূরজাহান বেগম সারাজীবন কাজ করে গেছেন, মৃত্যুর সময় তার উল্টোপিঠে যাত্রাই কি তিনি দেখে গেলেন? নূরজাহান বেগমের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনলাইনে এরকম প্রশ্নও করেছেন অনেকে।

তবে সবকিছু ছাপিয়ে ছিল তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন যেমন এই মহীয়সী নারীর একটি ছবি দিয়ে ফেসবুক পোস্টে লিখেছেন: নূরজাহান বেগম। গতবছর ৯০তম জন্মদিনে তোলা ছবি। আপনার জীবন উদযাপন করি।

Banglabid

সমাজ ও রাজনীতি বিশ্লেষক হাসান মামুন তাকে স্মরণ করেছেন এভাবে: তাকে কিংবা ‘বেগম’ লেটারিং কোথাও দেখলে মনে পড়ে যেত তার অনন্যসাধারণ পিতা মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেবের কথা। এদের নাম নিতে গেলেও এখন শিউরে উঠি যে, কেমন মানুষ তারা ছিলেন আর সমাজ ও মানুষকে ভালোবেসে তাকে আলোকিত করতে কী সংগ্রামটাই না ওরা করে গেছেন।

‘পরিতাপের বিষয়, নূরজাহান বেগম তার শেষ জীবনে বোধকরি একটা বিপরীত দিকে ধাবমান জাতিকেই দেখে গেলেন। কেউ কি জানেন এ সময় নিয়ে তার মূল্যায়নের কথা? কে জানে! আমরা তো একই সঙ্গে হয়ে পড়েছি একটি আত্মপর ও উদাসীন জনগোষ্ঠী,’ নূরজাহান বেগমের জন্য শ্রদ্ধার্ঘ্যের পাশাপাশি এভাবে হতাশাও জানিয়েছেন হাসান মামুন।

ঢাকা বাংলা চ্যানেলের হেড অফ নিউজ প্রণব সাহা ‘শ্রদ্ধা সতত’ জানিয়ে ফেসবুকে লিখেছেন, আরেক কিংবদন্তির সমাপ্তি। চলে গেলেন নূরজাহান বেগম।

Reneta

একইরকম পোস্টে সময় টেলিভিশনের বার্তা প্রধান তুষার আব্দুল্লাহ বলেন, বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান বেগম। অাপনার নতুন গন্তব্যও সুন্দর এবং প্রশান্তির হোক। স্যাল্যুট।

এফবিসিসিআই’র ব্যবসা প্রতিষ্ঠানের ডিজিটাইজেলেশন বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং ফটোগ্রাফার আক্কাস মাহমুদ নূরজাহান বেগমকে বাংলাদেশের নারী সাংবাদিকতার অগ্রদূত হিসেবে উল্লেখ করে তাকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন।

সাবেক ছাত্রনেতা লীনা পারভিন প্রেক্ষাপট উল্লেখ করে বলেছেন, আমার পত্রিকা পড়ার হাতেখড়ি উনাকে (নূরজাহান বেগমকে) কেন্দ্র করে। আজকের যুগে নুরজাহান বেগমের মত মানুষদের বার বার প্রয়োজন, বড় বেশী প্রয়োজন।

‘তিনি এসেছিলেন বলেই আমার মা একজন গৃহিনী হয়েও পেয়েছিলেন নিজের ভাবনার জগতকে প্রসারিত করার সুযোগ। আর নিজের উদ্দীপনা থেকে শত প্রতিকূলতার মাঝেও আমাদেরকে ভাবতে শিখার চোখ খুলতে পেরেছিলেন, উল্লেখ করে লীনা পারভিন লিখেছেন: শত কোটি প্রণাম হে গুনী। তুমি ফিরে আসো বার বার নারী জাগরণের দূত হয়ে।

লেখক অদিতি ফাল্গুনী গায়েন ইংরেজিতে তার পোস্টে বলেছেন: একটি কালের অবসান। যখন পূর্ব বাংলার অনেক মুসলিম পরিবারে নারীর লেখাপড়াই নিষিদ্ধ ছিল তখন তিনি একটি পত্রিকা প্রকাশ ও সম্পাদনার দুঃসাহস দেখিয়েছেন।

নূরজাহান বেগমকে মা হিসেবে উল্লেখ করে অদিতি বর্তমান প্রজন্মের নারীদের পক্ষ থেকে তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন।

ফেসবুকে রাশেদা খান লিখেছেন: আম্মা/খালাম্মা/চাচীদের কাছে খুবই জনপ্রিয় ছিলো বেগম। সব বাসায় রাখতো কিনা মনে পড়ে না, তবে এক বাসা হতে আরেক বাসা ঘুরে বেড়াতো পত্রিকাটি। বেগমের একটা ধারাবাহিক গল্প না পড়লে আমার জান বের হয়ে যেতো।

বাংলাদেশের নারীদের জন্য দীর্ঘতম সময় ধরে প্রকাশিত পত্রিকাটির কথা উল্লেখ করে এর সম্পাদক নূরজাহান বেগমের উদ্দেশে তিনি বলেছেন, ভালো থাকুন….

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নূরজাহান বেগমবেগম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘূর্ণিঝড় আক্রান্ত হরিণ লোকালয় থেকে বনে ফিরলো

পরবর্তী

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষুব্ধ জাতীয় পার্টি

পরবর্তী

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ক্ষুব্ধ জাতীয় পার্টি

‘বেগম’ এক নীরব বিপ্লবের নাম

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT