চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনালের কণ্ঠে প্রতিবাদী গান ‘সত্য কন্যা রোজিনা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ণ ১৮, মে ২০২১
বিনোদন
A A
রোজিনা স্টুডিওতে গান রেকর্ড করছেন, প্রতিবাদী গানের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে সোচ্চার সর্বস্তরের মানুষ। রাস্তায় নামছেন গণমাধ্যমকর্মীরা। তাদের সঙ্গে প্রতিবাদে শামিল হলেন চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী কোনাল।

গানের মানুষ কোনাল তার কণ্ঠের মাধ্যমেই রোজিনার সঙ্গে এমন ন্যাক্কারজনক আচরণের প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি ও প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেছেন।

রোজিনা ইসলামের জন্য কোনাল তার গেয়েছেন ‘সত্য কন্যা রোজিনা’ নামে একটি প্রতিবাদী গান। মঙ্গলবার নিজের ফেসবুকে ভিডিও আকারে গানটি প্রকাশ করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল।

রোজিনা ইসলামের জন্য কোনালের প্রতিবাদী গানটির কথাগুলো- ‘‘রোজিনা তুমি জানো না কত আপনজন তোমার পাশে/ রোজিনা ভয় পেও না সত্যের সুন্দর জয় আছে।/ রোজিনা হাল ছেড়ো না তুমিই যে ‘সত্য কন্যা’/ লিখবে তুমি ন্যায়ের কথা তোমার কলম থামতে দেবো না।’’

কোনাল মনে করেন, রোজিনা ইসলাম একজন সৎ ও নির্ভীক সাংবাদিক। সময়ের বুকে ছুরি চালিয়ে সত্য উদঘাটনে তার জুড়ি নেই। পাশাপাশি সু-সাংবাদিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রোজিনা ইসলাম। তার সাথে এমন আচারণ কোনো ভাবেই কাম্য নয়।

কোনাল বলেন, ‘রোজিনা ইসলাম দেশের শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলোর একনিষ্ঠ কর্মী। দুর্নীতি, অনিয়ম সুস্পষ্টভাবে উঠে আসে তার লেখায়। তাছাড়া অনুসন্ধানী সাংবাদিকতায় জন্য অনেক পুরস্কারও পেয়েছেন। তাকে যেভাবে হেনস্তা করা হয়েছে এটা একটা রাষ্ট্রের জন্য কখনো ভালো বার্তা বয়ে আনে না। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আমি গানটি করেছি।’

পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. মাে. শিব্বির আহমেদ ওসমানী শাহবাগ থানায় তার বিরুদ্ধে মন্ত্রণালয়ের পক্ষে অভিযোগ দায়ের করেন। পরে তার অভিযোগটি মামলা আকারে রুজু করে পুলিশ। পরে পুলিশ জানায়, তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ট্যাগ: কোনালগানচ্যানেল আই সেরাকণ্ঠনির্যাতনপ্রথম আলোরোজিনালিড বিনোদনসাংবাদিকস্বাস্থ্য মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিকতা ‘অপরাধ’ নয়

পরবর্তী

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারে বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ

পরবর্তী
রোজিনা ইসলামকে হাসপাতালে দেখা যাচ্ছে, একজন নারীর সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারে বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ

প্রিয় কমলা চরিত্রে অভিনেত্রী, নাটকের দৃশ্য, বাংলার সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার টিভি পর্দায় অপু-বাপ্পী জুটির ‘প্রিয় কমলা’

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT