চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারে বিভিন্ন জেলায় প্রতিবাদ সমাবেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৮, মে ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে জেলায় জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে টাঙ্গাইলের সাংবাদিকরা। মঙ্গলবার বেলা ১২ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ড. কামরুজ্জামান ও আতাউর রহমান খান, সহ-সভাপতি তুহিন খান, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি সোহেল তালুকদারসহ অনেকে।

বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলো’র জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে অবৈধভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্তৃক হেনস্থা, নির্যাতন ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে ওই সরকারি কর্মকর্তার এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়াও রোজিনা ইসলামের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতনের ঘটনায় রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

রংপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে অংশ নেয়, রংপুরের বিভিন্ন সাংবাদিক, সাংষ্কৃতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। এতে বক্তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি, তার উপর নির্যাতনকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Reneta

মানববন্ধন বিক্ষোভ কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন। এতে বক্তারা রোজিনা ইসলামের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তি দাবি করে বিচার বিভাগীয় তদন্ত করে যারা রোজিনাকে হেনস্তা করেছে এবং মামলা দিয়েছে তাদের শাস্তি দাবি করেছেন। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সিইউজের সভাপতি মোঃ আলীর সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তৃতা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও বিএফইউজের সাবেক সহ সভাপতি শহিদুল আলম, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাছির উদ্দিন তোতা সহ অন্যরা।

সভায় বক্তারা, দেশে দুর্নীতিবাজ আমলাদের লাগাম টেনে ধরতে সরকারের কঠোর হস্তক্ষেপের দাবি জানান।

এছাড়া দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোজিনা ইসলামসাংবাদিক গ্রেফতার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT