চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্গীর অভাবে ডাবল সেঞ্চুরি পেলেন না মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫২ অপরাহ্ণ ২৪, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবাদত হোসেন সামর্থ্যের পুরোটা দিয়ে চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিমকে সঙ্গ দিতে। দুর্ভাগ্যজনক রান আউট হয়ে ফিরতে হল তাকে। ডাবল সেঞ্চুরি পর্যন্ত যাওয়ার সুযোগ হল না মুশফিকের।

১৭৫ রানে অপরাজিত থেকে ফিরলেন মুশফিক। ৩৫৫ বলের ম্যারাথন ইনিংসে ২১টি চারের মার। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির কাছে গিয়ে থামতে হল মি. ডিপেন্ডেবলকে।

২০ বল মোকাবেলা করেও রানের খাতা খুলতে পারেননি ইবাদত। তার মূল লক্ষ্য ছিল টিকে থাকা, মুশফিককে আরও বড় ইনিংস খেলতে সহায়তা করা।

Banglabid

৯ উইকেটে ৩৬১ রান নিয়ে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। লাঞ্চ বিরতির পর যোগ হয় আর ৪ রান। ১১৬.২ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে তোলা সম্ভব হয় ৩৬৫ রান।

আগেরদিন ৫ উইকেটে ২৭৭ রান ছিল বাংলাদেশের। ১৩৫ রানে অপরাজিত থাকা লিটন আর ৬ রান যোগ করে আউট হন। দিনের সকালে জোড়ায় জোড়ায় উইকেট হারায় স্বাগতিকরা।

লিটনের আউটের পর দ্বিতীয় বল মোকাবেলা করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিন বছর পর টেস্টে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত।

Reneta

তাইজুল ইসলামকে নিয়ে পরে লড়ে যান মুশফিক। অষ্টম উইকেট জুটিতে যোগ হয় মূল্যবান ৪৯ রান। ৩৭ বলে ১৫ রান করা তাইজুল ফেরার এক বল পরই আউট হন খালেদ আহমেদ।

শের-ই-বাংলা স্টেডিয়ামের ২২ গজে দারুণ সফল শ্রীলঙ্কার পেসাররা। কাসুন রাজিথা পাঁচটি ও আসিথা ফার্নান্দো নিয়েছেন চার উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুশফিকরাজিথালিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চালকলের বর্জ্যে অচল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র

পরবর্তী

মুন্সিগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

পরবর্তী
মুন্সিগঞ্জ ছাত্রদলের বিক্ষোভে পুলিশের বাধা, হাজারো ছাত্র-জনতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সিগঞ্জ ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

অস্ট্রেলিয়ার ক্রিকেটার মাঠে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মৃতিচারণ করবেন গিলক্রিস্টরা, কবিতা পড়বেন বন্ধু

সর্বশেষ

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT