চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানের বোঝা বাড়ছেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ০৫, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সকাল সকাল জিম্বাবুয়ের দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের মাথায় রানের বোঝা বাড়ছেই। নিজেদের দ্বিতীয় ইনিংসে শতরানের কাছাকাছি গেছে জিম্বাবুয়ে। আর তাতেই ৮ উইকেট হাতে রেখে সোয়া ২০০’র ঘর ছাড়িয়ে গেছে সফরকারীরা।

সিলেট টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১৪০ রানে এগিয়ে ছিল জিম্বাবুয়ে, হাতে ছিল ১০ উইকেট। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ১৪৩ রানে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করে ২৮৩ রান।

সোমবার ম্যাচের তৃতীয় দিন সকাল সকাল বাংলাদেশকে উইকেট এনে দেন মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের দলীয় স্কোর যখন ১৯, তখন ব্রায়ান চারিকে পরিষ্কার বোল্ড করেন ডানহাতি এই  স্পিনার। ধীর স্থির ব্যাটিং করা চারি ৩৩ বলে করতে পারেন ৪ রান।

Banglabid

তবে ক্রিজে নেমেই রান বাড়ানোর দিকে নজর দেন ব্রেন্ডন টেলর। বেশ চালিয়ে খেলছিলেন তিনি। ২৫ বলে ২৪ রান করে টেলর যখন বিপজ্জনক হয়ে উঠছিলেন তখন তাকে থামান তাইজুল ইসলাম। দলীয় ৪৭ রানের সময় ইমরুল কায়েসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটসম্যান।

দুই উইকেট হারালেও বাংলাদেশের মাথা ব্যথা হয়ে ক্রিজে জমে আছেন অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা। ৩৯ রানে অপরাজিত তিনি। ১৬ রানে তার সঙ্গী প্রথম ইনিংসের টপ স্কোরার শন উইলিয়ামস। ৩২ ওভারে ২ উইকেটে ৯১ রান নিয়ে লাঞ্চে গেছে জিম্বাবুয়ে। তাদের লিড হয়ে গেছে ২৩০ রানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভক্তদের প্রতি কৃতজ্ঞ শাকিব

পরবর্তী

আজই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী

পরবর্তী
কাদের সিদ্দিকী

আজই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন কাদের সিদ্দিকী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: লিয়াকত, আমিনুলের মৃত্যুদণ্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT