চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে না আসা বিএনপির একটি ভুল সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

একাদশ জাতীয় নির্বাচনে বিজয়ী ধানের শীষের সাংসদের এখন পর্যন্ত শপথ গ্রহণ না করা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: কম সিট পাওয়ায় বিএনপি অভিমান করে পার্লামেন্টে আসছেন না। আমার মনে হয় এটি তদের একটি রাজনৈতিক ভুল। অন্তত তারা পার্লমেন্টে এসে কথা বললে জনগণ সরাসরি তাদের কথা জানতে পারতো। 

বুধবার প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নত্তের পর্বে ময়মনসিংহ-৮ সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ ফখরুল ইমামের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: বিএনপি অল্প সিট পেয়েছেন সেই অভিমানে পার্লামেন্টে আসছেন না। আমার মনে হয় রাজনৈতিক একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন তারা। কারণ, জনগণ ভোটের মালিক, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। সে হিসেবেই জনগণ ভোট দিয়েছে। যদি তারা পার্লামেন্টে আসে, তাদের যদি কিছু বলার থাকে; তারা বলার সুযোগ পাবে। এই সুযোগটা শুধু পার্লামেন্টের ভেতরেই সীমাবদ্ধ থাকবে না। এখন যেহেতু মিডিয়াতে সরাসরি যায়, সংসদ টিভিও আছে, তাদের কথা সরাসরি দেশবাসী জানতে পারবে। এই সুযোগটা কেন তার হারাচ্ছেন আমি জানিনা। আমার আহবান থাকবে যারা নির্বাচিত সদস্য তারা পার্লামেন্টে আসবেন, বসবেন যার যার কথা বলবেন।

দেশের জনগণ আগে থেকেই নৌকা মার্কায় ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিলো দাবি করে সংসদ নেতা বলেন: আমরা চেয়েছি সকলে সম্মিলিত ভাবে দেশটাকে গড়ে তুলবো। তাই নির্বাচনের আগে সকল দলকে ডেকে একটি সুন্দর পরিবেশে বৈঠক করেছিলাম, সকলে যেন নির্বাচন করে। বিগত সময়ের গত ১০ বছরে আমাদের উন্নয়নের সুফলটা বাংলাদেশের জনগণ পেয়েছে। তাই তারা বহু পূর্বেই তারা সিদ্ধান্ত নিয়েছিল নৌকা মার্কায় ভোট দেবে এবং সেই ভোটটা তারা দিয়েছে।

অবসরে গ্রামে ফিরে যাবেন প্রধানমন্ত্রী: অবসরে গ্রামে ফিরে যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী সংসদে বলেন, গ্রামটা হচ্ছে আমাদের প্রাণ। গ্রামের সকল মানুষকে আমরা নাগরিক সুবিধা দিতে যাচ্ছি। অনেকে আবার একটু ভালো হলে গ্রাম ছেড়ে শহরে চলে আসে, এটি আমার ভালো লাগেনা। গ্রামে জন্মগ্রহণ করেছি, ছোট থেকে গ্রামের কাদামাটি মেখে বড় হয়েছি। খালে ঝাঁপ দিয়ে, গাছে উঠে নানাভাবে খেলাধুলা করে গ্রামেই বড় হয়েছি। একটা পর্যায়ে হয়তো দেশে কাজে চলে এসেছি। কিন্তু গ্রামের টান কখনোই মুছে যায়নি, মুছে যায় না। এখনো মনটা পড়ে থাকে ওই প্রিয় গ্রামে। কাজেই সব সময় একটা আকাঙ্ক্ষা যখনই অবসরে যাব গ্রামে গিয়ে থাকব।

ট্যাগ: একাদশ জাতীয় সংসদপ্রধানমন্ত্রীশেখ হাসিনাসংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অধ্যক্ষ মাহফুজা হত্যাকাণ্ড: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

পরবর্তী

রেইনট্রি হোটেলে ধর্ষণ: সাফাতের জামিন বাতিল

পরবর্তী

রেইনট্রি হোটেলে ধর্ষণ: সাফাতের জামিন বাতিল

ফাগুনের মোহনায় মোহিত জাহাঙ্গীরনগর মহুয়াতলা

সর্বশেষ

জয়সূচক গোল করে আল নাসেরের সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো

আগস্ট ২৯, ২০২৬

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT