চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধ্যক্ষ মাহফুজা হত্যাকাণ্ড: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডে ৭২ ঘন্টা পার হলেও জড়িত সন্দেহভাজন দুই গৃহকর্মীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা বলছে, তদন্তে আশানুরূপ অগ্রগতি হয়েছে যে কোন মুহূর্তে তাদের গ্রেপ্তার করা হবে।

পলাতক দুই গৃহকর্মী হলেন স্বপ্না ও রেশমা। স্বপ্নার বয়স আনুমানিক ৩৬, রেশমার বয়স আনুমানিক ৩০ বছর। স্বপ্নার বাড়ি ফরিদপুরের বোয়ালমারী ও রেশমার বাড়ি কিশোরগঞ্জে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ দুজনকে ধরতে পুলিশের পাশাপাশি এলিট ফোর্স র‌্যাব ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা তৎপরতা চালাচ্ছে।

মাহফুজা চৌধুরীর স্বামী ইসমত কাদির গামা মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। মাহফুজা চৌধুরী ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইডেন কলেজের অধ্যক্ষ ছিলেন। সুকন্যা টাওয়ারের ১৫ ও ১৬ তলায় দুটি ফ্ল্যাটে এই দম্পতির বহুদিনের সংসার।

ইসমত কাদির গামা বলেন: যে দুজন গৃহকর্মীকে সন্দেহ করা হচ্ছে, তাদের মাস দুয়েক আগে কিশোরগঞ্জ ও শরীয়তপুর থেকে আনা হয়েছিল। এই ভবনের এক মহিলার মাধ্যমে তাদের এনেছিল মাহফুজা।

চাঞ্চল্যকর এই মামলায় এখনও কেউ গ্রেপ্তার না হওয়ার ব্যাপারে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার চ্যানেল আই অনলাইনকে বলেন: ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজার মরদেহ উদ্ধারের পর থেকে দুই গৃহকর্মী রেশমা ও স্বপ্না পলাতক। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। রেশমা ও স্বপ্নাকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। খুব দ্রুতই এর রহস্য উদঘাটিত হবে, আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

এর আগে সোমবার মাহফুজা চৌধুরীর ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক (ডিএমসিএইচ) মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন: মরদেহের একটি আঙুল ভাঙা ছিলো। তাকে (মাহফুজা) মুখ চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড একজনের পক্ষে সম্ভব হয়নি। একাধিক ব্যক্তি এই হত্যার সঙ্গে জড়িত বলে মনে হয়। মৃত নারীর ঠোঁটে, মুখে, আঙুলে ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে।

মামলার এজাহার ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, দুই গৃহকর্মীর রুমা ওরফে রেশমার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারীতে। এ বছরের ৪ জানুয়ারি থেকে সে নিহত মাহফুজা চৌধুরীর বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করে। অপর গৃহকর্মী স্বপ্নার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনা থানাধীন রায়কুটি এলাকায়। গত ১৮ জানুয়ারি সে মাহফুজা চৌধুরীর বাসায় কাজে যোগ দেয়।

রোববার বিকেলে রাজধানীর সায়েন্সল্যাবের সুকন্যা টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্বজনদের ধারণা ছিল মাহফুজাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওইদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে। পরদিন সোমবার নিউমার্কেট থানায় দুই গৃহকর্মীকে প্রধান আসামি করে মাহফুজার স্বামী ইসমত কাদির গামা মামলা করেন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাঁহাতি স্পিনার ছাড়াই খেলে যাবে বাংলাদেশ?

পরবর্তী

সংসদে না আসা বিএনপির একটি ভুল সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

পরবর্তী

সংসদে না আসা বিএনপির একটি ভুল সিদ্ধান্ত: প্রধানমন্ত্রী

রেইনট্রি হোটেলে ধর্ষণ: সাফাতের জামিন বাতিল

সর্বশেষ

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক ওমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ হাজার পর্বে ‘রাঙা সকাল’, উদযাপনে তারকাদের মিলনমেলা

আগস্ট ২৯, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আগস্ট ২৯, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT