চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাগুনের মোহনায় মোহিত জাহাঙ্গীরনগর মহুয়াতলা

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৫:৪২ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৯
শিক্ষা
A A

‘ফাগুনেরও মোহনায় মন মাতানো মহুয়ায়…’ গানের শব্দ ভেসে আসছে ক্যাম্পাসের মহুয়াতলা থেকে। গানের সাথে নৃত্যের তালে তালে নাচছে একদল বাসন্তী তরুণী। তারা সকলেই বাংলা বিভাগের শিক্ষার্থী।

ঋতুরাজে বসন্তকে জমকালো আয়োজনের মাধ্যমে বরণ করে নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা। বসন্তবরণ উপলক্ষে বাংলা সংসদের আয়োজনে পালিত হচ্ছে বসন্তবরণ উৎসব-১৪২৫।

সকাল সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় বাংলা বিভাগের বাংলা সংসদের আয়োজনে বসন্তবরণ উৎসব-১৪২৫ অনুষ্ঠিত হয়। এর আগে ১১টায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হয়। কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক শোভাযাত্রার নেতৃত্ব দেন এবং অনুষ্ঠান উদ্বোধন করেন।

এরপর বিভাগীয় ছাত্র-শিক্ষকগণ সাংস্কৃতিক পর্বে বসন্তের গান ও কবিতা পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্ব উদ্বোধন করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাহিদ হক। বক্তব্য রাখেন অধ্যাপক ড. অনিরুদ্ধ কামালি।

অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ ছিল মেহেদি উৎসব। তরুণীদের হাতে মেহদীর গাঢ় রংই বলে দেয় বসন্ত কত রঙ্গিন এখানে! বসন্তবরণ করার জন্য এক্সপ্লোরার্স এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের উৎসবকে কেন্দ্র করে উৎসবস্থল পরিণত হয়েছে শিক্ষক-শিক্ষার্থীদের মিলন মেলায়। উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করতে বাসন্তী রংয়ের পাঞ্জাবি আর শাড়ি পরেছে শিক্ষার্থীরা। সঙ্গে যোগ দিয়েছেন জাবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও।

Reneta

ফাগুনের এমন আগুন ঠিকই লেগেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে। বসন্তের আগুন গায়ে জড়াতে নানা সাজে সেজেছে ক্যাম্পাস।

ক্যাম্পাসের প্রতিটি গাছ থেকে যেন ঝরে পড়ছে পাতা। অপরদিকে বসন্তকে বরণ করতে গাছে গাছে ফুটেছে পলাশ, শিমুল ও মান্দার ফুল। চারিদিকে যেন ফুলের মো মো গন্ধ! মন মাতানো সৌরভ। পাখির গুঞ্জনে মুখরিত পরিবেশ। শুধু প্রতীক্ষা বরণের!

ঋতুরাজের বরণে বর্ণিল সাজে সেজেছে জাবি ক্যাম্পাস। শিক্ষার্থীদেরও উৎসাহের কমতি নেই দিনটি ঘিরে। বাহারি রঙ্গে নিজেকে সাজাতে ব্যস্ত তরুণীরা। বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বসন্তের প্রথম দিনটি।

এ ছাড়া বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা। বিকাল ৪টা থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের(টিএসসি) আয়োজনে সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বসন্তবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাবিফাগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর ছবি ছাড়া প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT