চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দণ্ডিত মন্ত্রীর মুখে বিচার বিভাগের সমালোচনা মানায় না: রিজভী

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১:২০ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

প্রধান বিচারপতির অপসারণ দাবি করে দেয়া খাদ্যমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আপনি তো সর্বোচ্চ আদালতে দণ্ডিত অপরাধী। আপনি সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করে অনৈতিকভাবে এখনও মন্ত্রী হিসেবে বহাল রয়েছেন। আপনি কোন নৈতিকতা নিয়ে কথা বলছেন?’

শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

Banglabid

রিজভী বলেন, বিশ্বের ইতিহাসে এমন নজির কি কোথাও আছে, যেখানে সর্বোচ্চ আদালতে দণ্ডিত ব্যক্তি মন্ত্রী হিসেবে বহাল থাকতে পারে?

এসময় প্রধান বিচাপতিকে নিয়ে খাদ্যমন্ত্রীর বক্তব্য চরম ঔদ্বত্যপূর্ণ ও স্বাধীন বিচার বিভাগের জন্য হুমকি বলেও মন্তব্য করেন রিজভী।

আইন কমিশনের চেয়ারম্যান সাবেক বিচারপতি এ বি এম খায়রুল হকের সমালোচনা করে তিনি বলেন, আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি সর্বোচ্চ আদালতের রায় নিয়ে যে প্রতিহিংসামূলক সমালোচনা করেছেন সেটা তার চাকুরীর আচরণবিধির পরিপন্থী। কেননা তিনি প্রধান বিচারপতি থাকা অবস্থায় একটি রায়ে বলেছিলেন, সর্বোচ্চ আদালতের বিচারকের অবসরের পরে লাভজনক কোন পদে চাকুরী করতে পারবে না। তার নিজের দেয়া রায় এখন তিনি নিজেই ভঙ্গ করেছেন।

Reneta

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অপসারণ দাবি করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তার (প্রধান বিচারপতি) যদি সামান্যতম জ্ঞান ও বুঝ থাকে, তাহলে তিনি স্বেচ্ছায় চলে যাবেন। বিএনপি’র সঙ্গে বন্ধুত্ব করে, বিএনপির সুরে কথা বলে, মুক্তিযুদ্ধবিরোধীদের সঙ্গে আঁতাত করে বেশিদিন এ মসনদে থাকতে পারবেন না। এখন আর কারও রক্তচক্ষু সহ্য করব না। অবশ্যই আমরা তার অপসারণ চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিষোড়শ সংশোধনী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬

আবারও পাভেজের ৫ উইকেট, দেবাশিষ-আহরারের ফিফটি, সিরিজ বাংলাদেশের

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT