চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার বোমা হামলায় শোকাহত বলিউড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

গতকাল ‘ইস্টার সানডে’র দিনে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ বিভিন্ন স্থানে তিনটি গির্জা ও তিনটি অভিজাত হোটেলে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ হামলায় এখন পর্যন্ত প্রায় ২৯০জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও আহত হয়েছেন প্রায় চার শতাধিক মানুষ। এই ঘটনার তীব্র নিন্দা ও নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা।

গভীর ভাবে শোক প্রকাশ করে টুইটারে টুইট করেছেন শ্রীলঙ্কার নাগরিক ও বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। এবিষয়ে তিনি টুইটারে লিখেছেন, শ্রীলঙ্কার বিস্ফোরণের খবরে আমি শোকাহত। ক্রমশ ছড়িয়ে চলেছে হিংসা। এই হিংসা সংক্রামক এবং এটা অবশ্যই থামাতে হবে।

বিষয়টি নিয়ে বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা টুইটে লিখেছেন যে, শ্রীলঙ্কা হামলার এই ঘটনাটিতে আমাদের সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। যারা এই হামলায় প্রাণ হারালেন, প্রত্যেকের জন্য আমরা গভীর ভাবে শোক প্রকাশ করছি। একই সাথে নিহতদের পরিবারদের যেন সৃষ্টিকর্তা শোক সইবার শক্তি দেন সেটিই কামনা করছি।

হামলার বিষয়টি নিয়ে টুইটারে টুইট করেছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও। তিনি লিখেছেন, আমি গভীর ভাবে সমবেদনা জানাচ্ছি নিহতদের পরিবারের জন্য। আমরা একটি সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই।

অভিনেতা বিবেক ওবেরয় এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এদিকে বলিউড অভিনেতা অর্জুন কাপুর টুইট করেছেন, শ্রীলংকায় ঘটনা শোনার পর থকে বিচলিত হয়ে পড়েছি। এমন ভালো একটি দিনে ভয়ংকর হামলা! ভাবতে পারছি না। ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের জন্য আমার প্রার্থনা রইল।

এ ছাড়াও বলিউড অভিনেত্রী হুমা কোরেশি, ‘রং দে বাসন্তি’ খ্যাত সিদ্ধার্থ, কুমাল কোহলিসহ অনেকেই ওই হামলার তীব্র নিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গতকাল রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বৌদ্ধ ধর্মাবলম্বী অধ্যুষিত দেশটির মাত্র ছয় শতাংশ ক্যাথলিক খ্রিস্টান। ইস্টার সানডের প্রার্থনার জন্য অনেক খ্রিস্টান চার্জগুলোতে জড়ো হয়েছিলেন। সেই মুহূর্তটিই হামলার জন্য বেছে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ: বলিউডশ্রীলঙ্কা-বোমা হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিভাগীয় পর্যায়ে ‘উদ্ভাবকের খোঁজে- সিজন ২’র বাছাই পর্ব

পরবর্তী

জামিনে মুক্তি পেলে শপথ!

পরবর্তী
খালেদা জিয়া-জামিন

জামিনে মুক্তি পেলে শপথ!

ফেসবুকে প্রেমের পরিণতি!

সর্বশেষ

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT