চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্তি পেলে শপথ!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A
খালেদা জিয়া-জামিন

প্যারোলে নয় বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিলে এমপি হিসেবে শপথ নেয়ার ব্যাপারে ভাবতে পারেন বলে জানিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা।

তবে দলের সিনিয়র নেতারা বলছেন, এবারের জাতীয় নির্বাচনে কেউই ভোটে নির্বাচিত হয়নি, তাই সংসদে যাওয়ার প্রশ্নই আসে না।

একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের আসন মেলে মাত্র ৭টি। ভোটের রাতেই ভোট বর্জন করে ঐক্যফ্রন্ট। নির্বাচিতদের সংসদে না যাওয়ার কথাও বলে আসছিলেন ফ্রন্ট নেতারা। কিন্তু এরই মধ্যে গণফোরামের মোকাব্বির খান ও সুলতান মনসুর আহমেদ শপথ নিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৫ নির্বাচিতরা কি করবেন?

চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির উপর নির্ভর করছে তাদের সংসদে যাওয়া না যাওয়া এমন গল্পও শোনা যাচ্ছে। এ বিষয়ে চ্যানেল আইয়ের সঙ্গে কথা বলেছেন বগুড়া-৪ আসন থেকে বিএনপির নির্বাচিত প্রার্থী মো. মোশাররফ হোসেন।

তিনি জানান, খালেদা জিয়াকে যদি স্বাভাবিক প্রক্রিয়ায় জামিনে মুক্তি দেওয়া হয় তাহলে শপথ নেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে ভেবে দেখব। আর সরকার যদি এটা না করে এবং দল যদি সিদ্ধান্ত না দেয় তাহলে আমরা শপথ নেব না।

তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাকচ করে দিলেন।

আমির খসরু জানিয়েছেন, কোনো সিদ্ধান্ত নিলে তা দলীয়ভাবেই নেয়া হবে। ভবিষ্যতের বিভিন্ন কর্মসূচি আর কৌশলও দলীয়ভাবেই নির্ধারণ করা হবে।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

 

ট্যাগ: বিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্রীলঙ্কার বোমা হামলায় শোকাহত বলিউড

পরবর্তী

ফেসবুকে প্রেমের পরিণতি!

পরবর্তী

ফেসবুকে প্রেমের পরিণতি!

জায়ান চৌধুরী-জানাজা-শ্রীলঙ্কা

জায়ানের জানাজার জন্য প্রস্তুত হচ্ছে বনানী ক্লাব মাঠ

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
ছবি: নেপালে আকস্মিক বন্যায় নিখোঁজ দীপক ও মধু আহুজা দম্পতি (সংগৃহীত)।

নেপালে আকস্মিক বন্যা: নিখোঁজ বাবা-মায়ের খোঁজ করছেন কন্যারা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT