চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে প্রেমের পরিণতি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

ইন্টারনেটের কল্যাণে বর্তমান প্রজন্ম একটু বেশি আধুনিক। চাইলেই সবকিছু পাওয়া পাচ্ছে। নেটকে ঢাল হিসেবে ব্যবহার করে কিছু নেতিবাচক কাজ হচ্ছে চারপাশে। যার ফলে বেড়ে যাচ্ছে সাইবার ক্রাইম! ইন্টারনেটের কারণে সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষ বেশি ঝুঁকে গেছে। ফেসবুকের মাধ্যমে অচেনা তরুণ-তরুণী সম্পর্কে জড়াচ্ছে।

এমন সম্পর্কের পরিণতি কী হতে পারে তা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘নেট লাভ’। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ‘চ্যানেল আই হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা তারকা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। মুরাদ পারভেজের চিত্রনাট্যে এ নাটকটি পরিচালনা করছেন রিন্টু পারভেজ।

তাসনিয়া ফারিন চ্যানেল আই অনলাইনকে বললেন, ‘ইন্টারনেট, ফেসবুকের মাধ্যমে একজোড়া ছেলেমেয়ের পরিচয় হচ্ছে। তারা একে অন্যের প্ররোচনায় পড়ে কেউ একজন বিপদে পড়ছে। আমাদের চারপাশে প্রায়ই এমন ঘটনা ঘটছে।

ঠিক এমন একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘নেট লাভ’। তিনি বলেন, ইন্টারনেটের মাধ্যমে পরিচয়ের পর ভালো করে  কারও সম্পর্কে না জেনে না বুঝে আগালে বেশিরভাগ সময় পরিণতি কি হতে পারে সেটাই দেখানো হবে এ নাটকে।

ফারিন বলেন, রোম্যান্টিক থ্রিলারধর্মী গল্পের নাটক ‘নেট লাভ’। আমার জন্য এ নাটকের চরিত্রটি নতুন। দর্শকদের কাছে একটি শিক্ষামূলক কাজও হতে পারে এটি।

Reneta

ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিন ছাড়াও ‘নেট লাভ’-এ অভিনয় করেছেন মেঘা, রাহুল খান প্রমুখ। জানা গেছে, রাজধানীর লালমাটিয়া এলাকায় সোমবার নাটকটির শেষদিনের শুটিং চলছে বলে। শিগগির একটি বেসরকারি চ্যানেলে ‘নেট লাভ’ প্রচারিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরফান সাজ্জাদতাসনিয়া ফারিননাটকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT