চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীদেবীর প্রয়াণ: বাথটাবে মৃত্যু অস্বাভাবিক নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০১৮
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- শ্রীদেবী

চ্যানেল আই অনলাইন- শ্রীদেবী

সোমবার (২৬ ফেব্রুয়ারি) জানা গেছে, অ্যালকোহলের প্রভাবে বাথটাবে পড়ে মারা গেছেন বলিউডের নায়িকা শ্রীদেবী। এর আগ পর্যন্ত বলা হচ্ছিল তাঁর মৃত্যুর কারণ হৃদরোগ। বাথটাবে ডুবে মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই তৈরি হচ্ছে নানা প্রশ্ন। শুরু হয়েছে নানা সমালোচনা, শ্রীদেবীর মৃত্যু নিয়ে রহস্যের গন্ধও পাচ্ছেন অনেকে।

কিন্তু, বাথটাবে ডুবে মৃত্যুর বিষয়টি ভারতীয় উপমহাদেশ সুপরিচিত না হলেও, এমন দুর্ঘটনা হরহামেশাই ঘটে থাকে যুক্তরাষ্ট্র কিংবা জাপানের মতো দেশে। ভারতে শুধু পা পিছলে বাথরুমে পড়ে হাত-পা ভাঙা পর্যন্তই দুর্ঘটনা হয়, তবে সে ক্ষেত্রে এ ধরনের ঘটনার স্বীকার বেশি হন নারীরাই।

জাপানের এক জরিপে দেখা যায়, গত দশ বছরে বাথটাবে ডুবে মারা যাওয়ার ঘটনা বেড়েছে সত্তর শতাংশ, এবং এমন ঘটনায় দশ জনের মধ্যে নয়জনই ৬৫ বছরের বেশি বয়স্ক। ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানি ব্যবহার এর অন্যতম কারণ বলে ধারণা করা হয়। জাপানের বাথটাবের গভীরতাও অনেক বেশি থাকে।

Banglabid

২০০৬ সালে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে দেখা যায়, প্রতিদিন কমপক্ষে একজন লোক বাথটাবে, হট টাবে কিংবা স্পা করতে গিয়ে। আর বেশির ভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীরা থাকে মদ্যপ অথবা নেশাগ্রস্ত অবস্থায়।

২০১৫ সালের এক প্রতিবেদনে আসে ১৫ বছরের বেশি বয়সী দুই লাখেরও বেশি মানুষ হাসপাতালে আসে বাথরুমে পড়ে আঘাত পেয়ে, এর মধ্যে ১৪ শতাংশকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়।

বেশিরভাগ ক্ষেত্রে গোসলের সময় বা অন্যসময় আঘাতপ্রাপ্তরা নারী হন। তার কারণ, নারীদের শরীরের নিচের অংশের শক্তি কম থাকে, হাড়ের উপর বেশি ভার দিতে পারেন না। তবে, ভারতে এ ধরনের কোন ঘটনায় ২০১৭ সাল পর্যন্ত মৃত্যুর কোন রেকর্ড নেই।

Reneta

শ্রীদেবীর মৃত্যু নিয়ে অনেকেই এক বাক্যে বলে দিচ্ছেন বাথটাবে মৃত্যু সম্ভব না। কিন্তু এসব প্রতিবেদনের হিসাবগুলো থেকে অ্যালকোহলের প্রভাবে বাথটাবে ডুবে মারা যাওয়ার বিষয়টি কোনভাবেই একেবারে উড়িয়ে দেয়া যায় না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রীদেবী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেরা পাঠক-২০১৮: শেষ সপ্তাহের বিজয়ী হাবীব-দুর্জয়

পরবর্তী

হঠাৎ করে কী পরিষ্কার করছেন রিজ উইদারস্পুন?

পরবর্তী
চ্যানেল আই অনলাইন- রিজ উইদারস্পুন ২

হঠাৎ করে কী পরিষ্কার করছেন রিজ উইদারস্পুন?

স্বপ্নজাল

৬ এপ্রিল মুক্তি পাবে ‘স্বপ্নজাল’

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT