বিনোদন

হঠাৎ করে কী পরিষ্কার করছেন রিজ উইদারস্পুন?

চ্যানেল আই অনলাইন- রিজ উইদারস্পুন ২

চ্যানেল আই অনলাইন- রিজ উইদারস্পুন ২

‘বিগ লিটল লাইস’ খ্যাত তারকা রিজ উইদারস্পুন ভক্তদের জানিয়েছেন, তিনি সম্প্রতি তাঁর এক পুরনো বন্ধুর সাথে দেখা করেছেন।

ইনস্টাগ্রামে ছবি দিয়ে জানান, সেই বন্ধু আর কেউ নয়, হলিউডের ‘ওয়াক অব ফেইম’ এ তাঁর নাম খচিত তারা বা স্টার। আর সেই পুরনো বন্ধুকে দেখতে গিয়ে এবার ঘটালেন নতুন কাণ্ড।

নিজের নামখচিত তারার উপর ময়লা সহ্য করতে পারেননি উইদারস্পুন। আর সে জন্যই হাঁটু গেড়ে বসে পড়ে হঠাৎই এক ভেজা কাপড় ব্যাগ থেকে বের করে পরিষ্কার করা শুরু করেন। পুরোপুরি পরিষ্কার করার পর যেন তাঁর শান্তি হয়েছে।

চ্যানেল আই অনলাইন- রিজ উইদারস্পুন
চ্যানেল আই অনলাইন- রিজ উইদারস্পুন

ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে উইদারস্পুন আরও লেখেন, ‘মানুষকে তোমার উপর দিয়ে হাঁটতে দিও না। তোমার জায়গা রাস্তায় না, কারণ তুমি রাণী’।

উইদারস্পুনের এমন কাণ্ডে অবাক হয়েছেন সবাই। বাকি তারকারাও তাদের নামের তারা নিয়ে কথা বলা শুরু করেছেন।

বিষয়:রিজ উইদারস্পুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…