চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু প্রেক্ষাগৃহ নয়, ইউটিউবেও শাকিবের রাজত্ব!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২১
বিনোদন
A A

সিনেমা হলে নায়ক হিসেবে অপ্রতিদ্বন্দ্বী শাকিব খান। তার সিনেমা মুক্তি মানেই দর্শক মনে উন্মাদনা। প্রায় দেড় দশক ধরে দেশের সিনেমা হলগুলোতে এমন চিত্র চিরচেনা।

রুপালী পর্দায় রাজত্ব করা এ নায়কের সিনেমা বছর জুড়ে দেশের বিভিন্ন টিভি চ্যানেলেও প্রদর্শিত হচ্ছে। করোনাকালীন দুই ঈদে সিনেমা হল বন্ধ থাকলেও টিভি পর্দায় শাকিবের দুই শতাধিক সিনেমা প্রদর্শিত হয়। তার সিনেমা দিয়ে একাধিক টিভি চ্যানেল ঈদে ‘শাকিব খান উৎসব’ উদযাপন করে।

যুগের সঙ্গে তাল মিলিয়ে অনলাইন ভিডিও-শেয়ারিং প্লাটফর্ম ইউটিউব ঘেঁটেও পাওয়া গেলে বিস্ময়কর তথ্য! দেশের প্রতিষ্ঠিত সিনেমা সংশ্লিষ্ট ইউটিউব চ্যানেলগুলো খুঁজে দেখা যায়, শাকিব খানের পুরাতন দেড় শতাধিক সিনেমা পাওয়া যাচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। এর মধ্যে অর্ধশত সিনেমাতে কোটির উপর ভিউস। বলা যায়, সিনেমা হলের মতো ইউটিউবেও দাপট শাকিবেরই!

সর্বাধিক ৫ কোটি ভিউস দেখা গেছে ঈগল মুভিজের ইউটিউবে উন্মুক্ত সিনেমা ‘নিষ্পাপ মুন্না’। ২০১৩ সালে সিনেমা হলে মুক্তি পেলেও ইউটিউবে সিনেমাটি প্রকাশ হয় ২০১৭ সালের ৩০ আগস্ট।

একই চ্যানেলে শাকিব খানের বেশ কয়েকটি সিনেমা প্রকাশ করা হয়েছে। সবগুলোর ভিউস কোটির উপরে। ঈগলের কর্ণধার কচি আহমেদ চ্যানেল আই অনলাইনকে জানান, কতগুলো সিনেমা কোটির উপরে আছে নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিক বলা সম্ভব নয়। তিনি বলেন, ইউটিউবের সঙ্গে সঙ্গে টিভিতেও সিনেমাগুলো প্রতিনিয়ত চলে। সেজন্য ইউটিউবে ভিউ তুলনামূলক কমে গেছে। তবে সবগুলোই লাভ জনক। নতুন সিনেমা এক্সক্লুসিভলি মুক্তি দিয়ে সিস্টেম মেনে ইউটিউব থেকে লাভ করা সম্ভব।

শুক্রবার বিকেলে ইউটিউব ঘেঁটে খুঁজে পাওয়া শাকিবের কোটির উপর ভিউস সিনেমাগুলোর মধ্যে এগিয়ে আছে নাম্বার ওয়ান শাকিব খান (৩ কোটি ৮৭ লাখ), বসগিরি (১ কোটি ৪৫ লাখ), রাজত্ব (২ কোটি ৫৯ লাখ), মাই নেম ইজ খান (২ কোটি ২৯ লাখ), কঠিন প্রতিশোধ (৩ কোটি ৬০ লাখ), সাহেব নামের গোলাম (৩ কোটি ৮ লাখ), ঢাকা টু বোম্বে (১ কোটি ৮১ লাখ), ঢাকার কিং (৪ কোটি ৫১ লাখ), কিং খান (১ কোটি ১৪ লাখ), হিরো দ্য সুপারস্টার (৪ কোটি ৩১ লাখ), টপ হিরো ১ কোটি ৫৬ লাখ)।

প্রেমে পড়েছি (১ কোটি ১০ লাখ), সে আমার মন কেড়েছে (১ কোটি ৪৪ লাখ), বলবো কথা বাসর ঘরে (১ কোটি ৪৫ লাখ), জোর করে ভালোবাসা যায়না (১ কোটি ৪০ লাখ), সেরা নায়ক (২ কোটি ৪৪ হাজার), ফাঁদ (১ কোটি ৪০ লাখ), প্রিয়া আমার জান (২ কোটি ৪০ লাখ), প্রিয়া আমার প্রিয়া (১ কোটি ২০ লাখ), আমার জান আমার প্রাণ (১ কোটি ৬০ লাখ), ও সাথি রে (১ কোটি ৫০ লাখ), পূর্ণদৈর্ঘ প্রেম কাহিনি ২ (১ কোটি ৫০ লাখ), একবার বলো ভালোবাসি (২ কোটি ৭০ লাখ), প্রেমিক নাম্বার ওয়ান (৩ কোটি ১০ লাখ)।

Reneta

হিটম্যান (২ কোটি), তুমি আমার মনের মানুষ (২ কোটি ৩০ লাখ), আমার প্রাণের স্বামী (১ কোটি ২০ লাখ), নয়ন ভরা জল ১ কোটি ৮০ লাখ, মনের জ্বালা (২ কোটি), মনে বড় কষ্ট (১ কোটি ৭০ লাখ) ভালোবাসা দিবি কিনা বল (১ কোটি ৩০ লাখ), খোদার পরে মা (২ কোটি ৬০ লাখ), মায়ের মর্যাদা ২ কোটি ১০ লাখ, তোমার জন্য মরতে পারি (১ কোটি ৭০ লাখ)। 

ইউটিউব ঘেঁটে দেখা যায়, শাকিব খানের একই সিনেমা একাধিক ইউটিউবে প্রকাশ করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ওই সব সিনেমার শর্ত একাধিক চ্যানেলে আগেই বিক্রি হয়েছে।
এক চ্যানেল থেকে কোনো সিনেমার ভিউস ৩ কোটি আবার একই সিনেমা অন্য চ্যানেল থেকে দেখা হয়েছে দেড় কোটি। সবমিলিয়ে দেখা যায়, শাকিবের প্রায় ৫০টির বেশি সিনেমার প্রতিটিই ইউটিউবে কোটির উপর ভিউস। এরমধ্যে সর্বোচ্চ ৫ কোটি পর্যন্ত দেখা হয়েছে। তবে বাকি সিনেমাগুলোর গড় ভিউস ২ থেকে ৩ কোটির মধ্যে। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবকোটিপ্রেক্ষাগৃহমাই নেম ইজ খানলিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা হল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২ মাস পর ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরেই হবে: শিক্ষামন্ত্রী

এপ্রিল ২৫, ২০২৬

বেঞ্চের শক্তি বাড়াতে টি-টুয়েন্টি আদর্শ প্ল্যাটফর্ম: মুশতাক

এপ্রিল ২৫, ২০২৬

টি-টুয়েন্টি দলে মোস্তাফিজ-নাহিদের না থাকাকে সুযোগ হিসেবে দেখছে নিউজিল্যান্ড

এপ্রিল ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফা ভোটের আগে ফের সক্রিয় ইডি

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT