চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিল্পী সমিতির নির্বাচন বন্ধের এখতিয়ার শাকিবের নেই’

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
৯:৪৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন  চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবন

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবন

পরিচালক সমিতির সঙ্গে শাকিব খানের যা হয়েছে সেটা শাকিবের ব্যক্তিগত বিষয় আখ্যায়িত করে এ কারণে শিল্পী সমিতির নির্বাচন আটকে থাকবে না বলে মন্তব্য করেছেন সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর। এছাড়া এই নির্বাচন বন্ধের এখতিয়ার বর্তমান শিল্পী সমিতির সভাপতির নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।

রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে তারা এসব কথা বলেন। নির্বাচনে পেশিশক্তির ব্যবহারসহ স্থগিতের আশঙ্কার প্রেক্ষিতে আজ রবিবার এফডিসির নির্বাচন কমিশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত  ২২ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খান বলেছিলেন, তাকে দেয়া উকিল নোটিশের ফয়সালা না হলে নির্বাচন অনুষ্ঠিত হবে না।

Banglabid

মনতাজুর রহমান আকবর জানান, ‘নির্বাচনের জন্য নির্ধারিত মে মাসের ৫ তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর আমরা সে অনুয়ায়ী সকল প্রস্তুতি নিচ্ছি। শাকিব খানের সঙ্গে যা হয়েছে সেটা তাদের ব্যক্তিগত বিষয়।’

নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু বলেন, ‘নিয়ম অনুসারে তিনটি কারণে নির্বাচন বন্ধ হতে পারে। এগুলো হলো-  দুপক্ষের সংঘর্ষের কারণে কারও মৃত্যু হলে, দুর্যোগপ্রবণ আবহাওয়া এবং সরকার থেকে নির্দেশনা। এছাড়া কোনো কারণে নির্বাচন বন্ধ হবে না। তাই এ নির্বাচন বন্ধের এখতিয়ার শাকিব খানের নেই।’

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ১৬ এপ্রিল ছিল মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬২৩ জন। এ নির্বাচনে মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা’র তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

Reneta

প্রতি দুই বছর পরপর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন শাকিব খান এবং সাধারণ সম্পাদক অমিত হাসান। ওই বছর ৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব বুঝে নিয়েছিলেন এই কমিটি।

২০১৫-১৬ কমিটির মেয়াদ চলতি বছর ৭ ফেব্রুয়ারি শেষ হয়েছে। দুই মাসের মাথায় এসে গত ৮ এপ্রিল আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

 

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

থাইল্যান্ডে কৃষকদের ট্রাক্টর দৌড় প্রতিযোগিতা

পরবর্তী

শীর্ষ চারের দৌড়ে টিকে রইল ম্যানইউ

পরবর্তী

শীর্ষ চারের দৌড়ে টিকে রইল ম্যানইউ

ড. ইউনুসের উৎসাহে আফ্রিকায় হচ্ছে ১৪টি ক্ষুদ্রঋণ ব্যাংক

সর্বশেষ

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT