চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পী সংঘের দায়িত্ব বুঝে নিলেন তারা ২১ জন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
বিনোদন
A A

২০১৯-২০২০ সালের জন্য অভিনয় শিল্পী সংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, তাঁকে ছাড়া বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন আরো ২০ জন। সেলিমের নেতৃত্বে নবনির্বাচিত এই সদস্যরা শপথ নিলেন সোমবার। আর এরমধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য অভিনয় শিল্পী সংঘের দায়িত্ব বুঝে নিলেন নব নির্বাচিত ২১ সদস্যরা।

সোমবার (২৪ জুন) রাতে অভিনয় শিল্পী সংঘের নিকেতনের কার্যালয়ে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবনির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিমসহ বিজয়ী সব সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংঘের এবারের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ।

শুক্রবার (২১ জুন) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয় টিভি অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’-এর নির্বাচন। দ্বিবার্ষিক এই নির্বাচনে ২১টি আসনের জন্য লড়াই করছেন ৫১ জন শিল্পী।

কোনো প্যানেল না থাকলেও এবার নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেন শহীদুজ্জামান সেলিম ও আহসান হাবীব নাসিম জয়। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আজাদ আবুল কালাম, ইকবাল বাবু ও তানিয়া আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রওনক হাসান ও আনিসুর রহমান মিলন। সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন লুৎফর রহমান জর্জ।

এছাড়াও অর্থ সম্পাদক পদে নূর এ আলম, দপ্তর সম্পাদক পদে মেরাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায়, অনুষ্ঠান সম্পাদক হিসেবে রাশেদ মামুন, আইন ও কল্যাণ সম্পাদক পদে শামীমা ইসলাম তুষ্টি এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে জয় লাভ করেন সুজাত শিমুল।

এছাড়া নির্বাচিত সাতজন কার্যনির্বাহী সদস্য হয়েছেন যথাক্রমে নাদিয়া আহমেদ, সেলিম মাহবুব, জাকিয়া বারী মম, বন্যা মির্জা, মুনিরা বেগম মেমী, শামস সুমন ও রাজীব সালেহীন।

ট্যাগ: অভিনয় শিল্পী সংঘজাকিয়া বারী মমনাদিয়া আহমেদবন্যা মির্জামুনিরা বেগম মেমীলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশামস সুমন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দর্শকের প্রশ্ন, নির্মাতার উত্তর: ‘আব্বাস’ নকল নাকি মৌলিক ছবি?

পরবর্তী

পা হারানো রাসেলকে মাসে ৫ লাখ টাকা করে দিতে হবে

পরবর্তী

পা হারানো রাসেলকে মাসে ৫ লাখ টাকা করে দিতে হবে

রাস্তার কুকুর-ফার্মেসি-ফার্মাসিস্ট

নিজেই ফার্মেসিতে গেল আহত কুকুর

সর্বশেষ

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT