চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকের প্রশ্ন, নির্মাতার উত্তর: ‘আব্বাস’ নকল নাকি মৌলিক ছবি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৩ অপরাহ্ণ ২৫, জুন ২০১৯
বিনোদন
A A

মুক্তির প্রতীক্ষায় আছে চিত্রনায়ক নিরব অভিনীত নতুন ছবি ‘আব্বাস’। আসছে ৫ জুলাই দেশব্যাপী মুক্তির প্রস্তুতি চলছে। এরইমধ্যে ছবির ‘ফার্স্ট লুক’ প্রকাশের সঙ্গে সঙ্গে সবার নজর কেড়েছেন এ নায়ক। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ছবির টিজার। ইউটিউবে অবমুক্তির পরেই টিজারটিও প্রশংসা পাচ্ছে। খুশি হয়ে অনেকেই নিজেদের ফেসবুকে শেয়ার করছেন এবং নিরবের নতুন পরিচয় ‘আব্বাস’-কেও শুভেচ্ছা জানাচ্ছেন।  

‘আব্বাস’ দেখে ইউটিউবের অনেকগুলো মন্তব্যে বলা হচ্ছে, বাংলা ছবিতে যে পরিবর্তন আসছে সেটির ইঙ্গিত দিচ্ছে ‘আব্বাস’। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। বেশ কয়েকজন তাদের মন্তব্যে তামিল একটি ছবির সঙ্গে মিল খুঁজে পেয়েছেন এবং নকলের অভিযোগ করেছেন। তবে ছবির পরিচালক সাইফ চন্দন বলেছেন, অন্য কথা।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনকে নির্মাতা বলেন, ‘আব্বাস’ মোটেও নকল ছবি নয়। শতভাগ মৌলিক গল্পের ছবি এটি। দর্শক দেখলে পূর্ণ বিনোদন পাবেন।

Banglabid

তিনি বলেন, ছবি যেখান থেকে সম্পাদনা করেছি, তারা বিশ্বের বিভিন্ন দেশের ভালো ভালো ছবি দেখেন। তারাও ‘আব্বাস’-এর ছবির সঙ্গে তামিল, হিন্দি, তেলেগুসহ বিশ্বের কোনো দেশের ছবির সঙ্গে কোনো মিল খুঁজে পাননি। বাংলা ছবির দর্শকরা শুধু শাকিব খানের ছবি কপি কিনা এটা খোঁজে, ‘আব্বাস’ কপি কিনা এটা নিয়েও যে তারা মাথা ঘামাচ্ছেন বিষয়টি আমার কাছে ইতিবাচক মনে হচ্ছে। তবে কোনোভাবে আব্বাসকে কোনো ছবির সঙ্গে মিলাতে পারবেন না।

‘আব্বাস’-এর টিজারে পুরাণ ঢাকার ট্রাডিশন লুক ও ধুন্ধুমার অ্যাকশনে দেখা গেছে নিরবকে। এতোদিন রোমান্টিক নির্ভর ছবিতে এই নায়ককে দেখা গেলেও এই প্রথম তিনি আসছেন পুরোপুরি অ্যাকশন অবতারে। এছাড়াও ইলোরা গওহর, জয়রাজ ওচিত্রনায়িকা সাবাকে নতুনভাবে আবিষ্কার করা গেছে টিজারে।

পুরান ঢাকায় ‘আব্বাস’ নামে এক ছেলের বেড়ে ওঠা ও তার সংগ্রামকে উপজীব্য করে গড়ে উঠেছে ‘আব্বাস’-এর কাহিনী। নাম ভূমিকায় অভিনয় করছেন নিরব।

Reneta

১৬ জুন আনকাট সেন্সর পায় চলচ্চিত্রটি। ছবিতে নিরবের নায়িকা সোহানা সাবা। এটাই তাদের প্রথম জুটিবদ্ধ ছবি। এছাড়া আরও অভিনয় করেছেন অ্যালেকজান্ডার বো, ডন, সমাপ্তি মাসুক, সূচনা আজাদ, তাসনিয়া, নুসরাত পাপিয়া, শিমুল খান প্রমুখ।

‘আব্বাস’ প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যালেকজান্ডার বোআব্বাসইলোরা গওহরটিজারডনতাসনিয়ানিরবনুসরাত পাপিয়ালিড বিনোদনশিমুল খানসমাপ্তি মাসুকসাবাসূচনা আজাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT