চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের সাথে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
বিনোদন
A A

শাকিব খান ও শ্রাবন্তী দুইজনেই জনপ্রিয় চিত্রতারকা। বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। অার শ্রাবন্তী টলিউডের বাণিজ্যিক ধারার নায়িকার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে।

দুই বাংলার এই দুই তারকা ‘শিকারী’ ছবির মাধ্যমে প্রথমবার জুটিবেঁধে অভিনয় করেন। যৌথ প্রযোজনার ছবি হওয়ার দু-দেশে ছবিটি মুক্তি পায়। এই ছবি দিয়েই তারা দুই দেশেই পরিচিতি পান।

‘শিকারী’র সাফল্যের পর শাকিব-শ্রাবন্তী জুটিবেঁধে অভিনয় করেন ‘ভাইজান এলো রে’ ছবিতে। এই ছবিটিও ব্যাপক আলোচিত হয়। পশ্চিমবঙ্গের পর বাংলাদেশে মুক্তি পায় ২৭ জুলাই। ছবিটি মুক্তির সময় এদেশের দর্শকদের কাছে উৎসব নেমে আসে।

Banglabid

এই জুটির দুই ছবি সাফল্যে পাওয়ায় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের আরেক নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন শাকিব-শ্রাবন্তী। এরমধ্যে সবখানে গুঞ্জন ছড়িয়েছে, শাকিব-শ্রাবন্তী চুটিয়ে প্রেম করছেন! এমনটাই জানাচ্ছে, কলকাতার একাধিক গণমাধ্যম। আনন্দবাজার বলছে, শ্রাবন্তী দুই বাংলার জনপ্রিয় এক নায়কের সঙ্গে প্রেম করছেন।

যদিও সেখানে শাকিবের নাম উল্লেখ করেনি ওপার বাংলার শীর্ষ এই পত্রিকাটি। তবে ইনিয়ে বিনিয়ে সেখানে শাকিবকেই ইঙ্গিত করা হয়েছে।

Reneta

সেদেশের আরেক গণমাধ্যম জি নিউজের বাংলা সংস্কারণে বলা হয়েছে, গত বছর কৃষাণ ভিরাজের সঙ্গে বিয়ে ভাঙার পর শ্রাবন্তী ‘সিঙ্গেল’ ছিলেন। তারপরেই বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী! গত এপ্রিলে ‘শাকিবের সঙ্গে ‘ভাইজান এলো রে’ ছবিতে কাজ করছেন শ্রাবন্তী।

লন্ডনে এই ছবির শ্যুটিং চলাকালীনই তাদের সম্পর্কের গুঞ্জন ডালপালা হয়ে মেলতে শুরু করে। ছবির একটি দৃশ্যের শুটিংয়ের জন্য রোম্যান্টিক পোজ দিচ্ছিলেন শ্রাবন্তী-শাকিব। এই দৃশ্যটি শ্যুট হয়ে গেলেও তারা নাকি দুজনে ওই একইভাবে দাঁড়িয়ে থাকেন। আর এই দৃশ্যটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার পরই শ্রাবন্তী-শাকিবের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

যদিও তাদের সম্পর্কের কথা পুরোপুরি অস্বীকার করে শ্রাবন্তী পুরো বিষয়টিই গুজব বলে এড়িয়ে গেছেন।

শ্রাবন্তীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে শাকিব খান বলেন, ‘একসঙ্গে কাজ করতে গেলে ভালো বন্ধুত্ব হবে এটাই স্বাভাবিক। এতে রসায়ন ভালো হয়। ভালো কাজ বেরিয়ে আসে।’

কিছুদিন আগে বাংলাদেশে ‘যদি একদিন’ ছবিতে কাজ করেছেন শ্রাবন্তী। ওই ছবির কাজে তিনি ঢাকার পর শাকিবের সঙ্গে দেখা করেন।

এই বিষয়টি টেনে শাকিব-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন আরও বেড়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনশাকিব খানশ্রাবন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাদ হত্যা: মৃত্যুদণ্ডের পরিবর্তে ৩ আসামির যাবজ্জীবন

পরবর্তী

বেন স্টোকস নির্দোষ, ফিরলেন দলেও

পরবর্তী

বেন স্টোকস নির্দোষ, ফিরলেন দলেও

কেন ঢাকা বসবাসের অযোগ্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT