চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদ হত্যা: মৃত্যুদণ্ডের পরিবর্তে ৩ আসামির যাবজ্জীবন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
আদালত
A A

রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ৩ আসামির মৃত্যুদণ্ডের সাজার পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে  যাবজ্জীবন দণ্ড পাওয়া একজনের দণ্ড বহাল রেখেছেন আদালত।

বিচারপতি মো.রুহুল কুদ্দুস ও বিচারপতি এএসএম আব্দুল মবীনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো.মনিরুজ্জামান রুবেল। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী ফজলুল হক খান ফরিদ। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এই মামলার বিবরণে থেকে জানা যায়, ২০১২ সালের ১৭ জানুয়ারি সাদকে বাড়ি থেকে পিকনিকের কথা বলে অপহরণ করা হয়। ২৪ জানুয়ারি সন্দেহজনকভাবে ৩ বন্ধু শাওন, অনীক এবং বিপুকে আটকের পর তাদের দেওয়া তথ্য মতে ২৫ জানুয়ারি বিকেলে মহানগরের শিরোইল মঠপুকুর এলাকার মাহমুদা বেগমের বাড়ির সেপটিক ট্যাংক থেকে সাদের অর্ধ গলিত লাশ উদ্ধার হয়।

এ ঘটনায় করা মামলায় রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত একই বছরের ০৮ নভেম্বর তিন বন্ধু আল-আওয়াল কোয়েল (২০), সুইট রেজা (২১) ও  মাসুদ আলী শাওন (১৯) কে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া অপরবন্ধু কায়সার আহমেদ অনীককে (২০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড  দেন।

এরপর নিয়ম অনুসারে ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং আসামিদের আপিল ও জেলা আপিল করে। এসব বিষয়ে শুনানি শেষে মঙ্গলবার রায় দেন হাইকোর্ট।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মৃত্যুদণ্ডযাবজ্জীবনহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬

হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে নতুন বার্তা ইরানের

জুলাই ১২, ২০২৬

দুর্যোগে গাফিলতির সুযোগ নেই, মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

জুলাই ১২, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে সংযত হওয়ার আহ্বান পাকিস্তানের

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT