চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তি হারিয়ে ‘রোয়ানু’ এখন নিম্নচাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ২১, মে ২০১৬
বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ নিম্নচাপে পরিণত হয়ে উপকূল এলাকা অতিক্রম করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর ১২টার পরপরই ঘূর্ণিঝড়টি বরিশাল ও চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে শুরু করে।

ঘূর্ণিঝড়ে চট্টগ্রাম কক্সবাজারের কুতুবদিয়া, সীতাকুন্ড, ভোলা, নোয়াখালী, এবং পটুয়াখালীতে ১৯ জনের মৃত্যু হয়েছে। জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙ্গে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভোলায় ইলিশার মেঘনায় বালুবাহী দু’টি কার্গো জাহাজ ডুবে নিখোঁজ রয়েছেন ৪জন। এছাড়াও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে মা-মেয়ে নিহত হওয়ার খবর পাওয়া যায়। আহত হয় অর্ধশতাধিক মানুষ।

তীব্র ঝড়ে বিধ্বস্ত হয়েছে কয়েকশ ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ের কারণে প্রবল জোয়ারে পটুয়াখালীতে বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বেশ কয়েকটি এলাকা।

Banglabid

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় অঞ্চল এবং দ্বীপগুলো স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ফুট ফুটের বেশি উচ্চতার জলোচ্ছাসে প্লাবিত হয়।

ঘুর্ণিঝড়ের প্রভাব মোকাবেলায় আগে থেকেই নেওয়া হয় জোড় প্রস্তুতি। উপকূলীয় এলাকাগুলোতে ৩৮৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়, মোতায়েন করা হয় ৫৫ হাজার স্বেচ্ছাসেবী। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয় উপকূলীয় এলাকার ৫ লাখ বাসিন্দাকে।

Reneta

রোয়ানুর প্রভাবে উপকূলের জেলাগুলোতে শুক্রবার রাত থেকেই শুরু হয় ভারী বৃষ্টিপাত। বরিশালে ১৫৬, খেজুপাড়ায় ১৮০ এবং ভোলায় ১৬৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি দেখা দেয় রাজধানী ঢাকাতেও। রোয়ানুর প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও ঢাকা বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিসসূত্রে জানা গেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোয়ানু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেন আবার মমতারই জয়

পরবর্তী

সিডনিতে প্রবাসীদের ‘সরি স্যার’ প্রতিবাদ

পরবর্তী

সিডনিতে প্রবাসীদের ‘সরি স্যার’ প্রতিবাদ

বাবা (পর্ব উনিশ)

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আগস্ট ২১, ২০২৬

ইমরান খানের হাসপাতাল বদল নিয়ে চরম নাটকীয়তা, আদালতের নির্দেশ না মানার অভিযোগ

আগস্ট ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব

আগস্ট ২১, ২০২৬

মধুমিতায় ৭ দিনের চলচ্চিত্র উৎসবে যা থাকছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT