চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল’ রিপোর্টার্স ফোরামের প্রথম নারী সভাপতি শামীমা আক্তার

এস এম আশিকুজ্জামান এস এম আশিকুজ্জামান
৭:১৫ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
আদালত
A A
চ্যানেল আই অনলাইন এর বার্ষিক সাধারণ সভা ২০২৩, নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্ট বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) প্রথম নারী সভাপতি নির্বাচিত হয়েছেন দেশ টিভির বিশেষ প্রতিনিধি শামীমা আক্তার।

শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে ল’ রিপোর্টার্স ফোরামের ২০২৩-২৪ মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

১৩ সদস্য বিশিষ্ট ল’ রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়া সব পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। এরা হলেন- সহসভাপতি পদে প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, যুগ্ম সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের আরাফাত মুন্না, অর্থ সম্পাদক পদে চ্যানেল টোয়েন্টিফোরের মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা পোস্টের মেহেদী হাসান ডালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বাংলা ট্রিবিউিনের বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক পদে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস তানভী।

Banglabid

এছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, দৈনিক মুখপাত্রের শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চ্যানেল টোয়েন্টিফোরের আবু নাসের, দ্য রিপোর্টের এসএম শাকিল আহমেদ এবং সময় টেলিভিশনের মার্জিয়া হাশমী মুমু।

আজকের নির্বাচনের আগে ল’ রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের বিদায়ী সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দীপ আজাদ, ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি স্বপন দাশ গুপ্ত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী আবদুল হান্নান, সাবেক সভাপতি এম বদিউজ্জামান, সাইদ আহমেদ খান, ওয়াকিল আহমেদ হিরণ, মাশহুদুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় থাকব, সেই বাপের মেয়ে আমি না: প্রধানমন্ত্রী

পরবর্তী

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৬৬

পরবর্তী
শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ২৬৬

একজন নারী শিক্ষক ক্লাসরুমে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে ‘পরী’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT