চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ল্যাঙ্গারের অবাক হওয়া উচিৎ নয়: কামিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

‘আমি মনে করি তার (ল্যাঙ্গার) অবাক হওয়া উচিৎ নয়। ক্রিকেট অস্ট্রেলিয়া দুই বছরে যা মূল্যায়ন করেছে তা হল আমাদের পরিবেশ খুব বিরক্তিকর। আমরা নিজেদের শক্তি ও দুর্বলতাগুলোকে খুঁজে বের করে সবসময় শেখার চেষ্টা করি। গত দুই-এক সপ্তাহ ধরে যা ঘটেছে তা জনগণ জানুক। কিন্তু আমি মনে করি না যে কোনো বড় চমক আছে।’

অস্ট্রেলিয়া দলের হেড কোচের দায়িত্ব থেকে পদত্যাগের পর ল্যাঙ্গারকে নিয়ে চলছে নানাধরনের আলোচনা। সাবেক সতীর্থরা থেকে শুরু করে অনেকেই বলছেন বিষয়টি ঠিকমতো সামলাতে পারেনি বোর্ড। নেতিবাচক মন্তব্যও আসছে। পাকিস্তান সফরে যাওয়ার আগে অজিদের টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স বললেন এভাবেই।

অনেকটাই স্পষ্ট যে, ল্যাঙ্গারের পদত্যাগে সিনিয়র খেলোয়াড়দের মতামত বড় ভূমিকা রেখেছে। নির্দিষ্ট কিছু খেলোয়াড়ের সঙ্গে সাবেক কোচের সম্পর্ক ভালো যাচ্ছিল না, এমন খবর তো এসেছে অনেকবারই।

Banglabid

বিষয়টি কামিন্স মোটেও অস্বীকার করেননি। ল্যাঙ্গার ইস্যুতে নীরবতা ভেঙে বুধবার তিনি খোলামেলাভাবেই দলের অবস্থান পরিষ্কার করলেন। একইসঙ্গে তার কণ্ঠে ছিল সাবেক কোচের ভূমিকার প্রশংসাও।

‘মনে করি তিনি বেশ জোরাল কাজ করেছেন। অনেক পরিবর্তন করেছেন এবং দারুণ ছিলেন। তিনি সত্যিই কিছু বড় পরিবর্তন করেছেন এবং এজন্য অনেক কৃতিত্বের দাবিদার। আমার প্রশ্ন, গত কয়েক মাসের সাফল্য পাওয়াকে, আমরা কি টেকসই মনে করি? এটি সম্ভবত নানা মতের বিষয়। কিন্তু আমরা (খেলোয়াড়রা) ভেবেছিলাম এটি পরিবর্তনের সঠিক সময়।’

সম্প্রতি ল্যাঙ্গারের সঙ্গে যোগাযোগ করে কামিন্স জানিয়েছেন যে, খেলোয়াড়রা এখনো তাকে সমীহ করে। চার বছরের সময়কালে তিনি যে নির্দেশনাগুলো দিয়ে গেছেন তার প্রশংসা করেছেন।

Reneta

‘গত কয়েকদিন ধরে আমরা কিছু বার্তা পেয়েছি এবং আমরা সবাই ভালো আছি। আমার দৃষ্টিকোণ থেকে, আমি তার (ল্যাঙ্গার) কাছ অনেক সম্মান পেয়েছি এবং সে যা করেছে তা আমি পছন্দ করি। আমি তার কাছে অনেক ঋণী।’

‘সে শুধুমাত্র দলের জন্য নয়, ব্যক্তিগতভাবে আমার জন্যও দারুণ। আমাকে অনেক সুযোগ দিয়েছে, সমর্থন করেছে। তবে হ্যাঁ, সম্ভবত আমি যা দিয়েছি সেটাই কম বা বেশি। আমরা সবাই ভালো আছি এবং আশা করি জলদি এটি সম্পর্কে কথা বলতে পারব। তিনি এমন একজন যাকে আমি ভবিষ্যতে মনে রাখব বলে নিশ্চিত।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকামিন্সলিড স্পোর্টসল্যাঙ্গারসিএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর্ণাটকের হিজাব বিতর্কে বিক্ষোভ ছড়িয়েছে মধ্যপ্রদেশে

পরবর্তী

বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের সূচি চূড়ান্ত

পরবর্তী

বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজের সূচি চূড়ান্ত

শপথ নিলেন আইভী

সর্বশেষ

টেস্টে দ্রুততম ১০০ ছক্কার রেকর্ড পান্টের, বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড কার?

আগস্ট ১৮, ২০২৬

‘তীব্র শিল্পী সংকটে’ দেশের সিনেমা, সরব আমিন খান

আগস্ট ১৮, ২০২৬

কাকে বিয়ে করছেন অনিরুদ্ধ, কে এই কাব্য?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকার’র নেতৃবৃন্দের সঙ্গে রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মহিলা বাসে যুক্ত হচ্ছে ফ্রি ইন্টারনেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT