জনপদ

শপথ নিলেন আইভী

আইভী শপথ গ্রহণের সময়, বাংলাদেশ, রাজনীতি, নারী নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

আইভী শপথ গ্রহণের সময়, বাংলাদেশে একজন নারী নেতা, রাজনীতি ও শপথ অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী শপথ নিয়েছেন। তাকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংযুক্ত হয়ে এ শপথ বাক্য পাঠ করান তিনি।

একই অনুষ্ঠানে নাসিকের নবনির্বাচিত কাউন্সিলররাও শপথ নেন। তাদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

গত ১৬ জানুয়ারির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নাসিকের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। এর আগে ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন তিনি।

নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ৫৬২ ভোট।

এবারের নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন।

বিষয়:নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ সেলিনা হায়াৎ আইভী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…